নিউইয়র্কে কক্সবাজার ইয়ং ফোরাম ইউএসএ’র জমজমাট বনভোজন (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/421241371808813/
https://www.facebook.com/USANewsNY/videos/856233361442319/
https://www.facebook.com/USANewsNY/videos/639290513246676/
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার ইয়ং ফোরাম ইউএসএ’র বনভোজন। প্রাকৃতিক সোৗন্দর্যমন্ডিত ওয়েস্টচেষ্টার ক্রোটন পয়েন্ট পার্কে গত ৩০ জুন রোববার এ বনভোজন অনুষ্ঠিত হয়। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে বসবাসরত কক্সবাজার জেলার নারী-পুরুষ-শিশু-কিশোররা দিনভর পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দে মেতে ওঠেন। বর্ণাঢ্য এ আয়োজনে কমিউনিটি নেতৃবৃন্দ সহ কক্সবাজার জেলার বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন। কক্সবাজার প্রবাসীদের এই মিলন মেলায় ছিল বাংলাদেশী মজাদার খাবার-দাবার, খেলা-ধূলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

এদিন সকালে বাস ও কার যোগে কক্সবাজার জেলার বিপুল সংখ্যক প্রবাসী এ বনভোজনে যোগ দেন। চমৎকার আবহাওয়ায় দারুণভাবে জমে উঠেছিল উৎসবটি। পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দ মেতে ওঠেন যুক্তরাষ্ট্রে বসবাসরত কক্সবাজার জেলার শিশু-কিশোর সহ নানা বয়সি মানুষজন। স্বদেশীয় আবেগ, অনুভূতি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে পার্কটি রূপ নেয় প্রবাসে একখন্ড কক্সবাজার।

এর আগে বনভোজন স্থলে সমবেত হওয়ার পর অতিথিদের এপিটাইজার পরিবেশন করা হয়। এরপর শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। খেলাধুলায় অংশগ্রহণকারিদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজনের কার্যক্রম শেষ হয়।

কক্সবাজার ইয়ং ফোরাম ইউএসএ’র আহ্বায়ক মিজবাহ উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিসুর রহমান ইরফানের পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট মাসুদ হোসেন সিরাজী, সংগঠনের কর্মকর্তা শেখ আয়্যূব, কামাল আয়াছ, রফিকুল ইসলাম বাহাদুর, সানাউল্লাহ, আবদুল জলিল প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন পিকনিক উদযাপন কমিটির মুহিব, আমিন, হামিদ, মাহফুজ, লিটন, রনি, মামুন, ঈমান আলী, সিঁদুল, সুহাষ, রাসেল, সরওয়ার, মিনহাজ, সেলিম, আশফাক সহ আরো অনেকে।

বনভোজনে কক্সবাজার প্রবাসীদের স্বপরিবারে অংশ নেয়ার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে পিকনিক উদযাপন কমিটি।
কক্সবাজার ইয়ং ফোরাম ইউএসএ’র আহ্বায়ক মিজবাহ উদ্দিন এবং সদস্য সচিব আনিসুর রহমান ইরফান বনভোজনে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, নিজ এলাকার উন্নয়নে সকল প্রবাসীকে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার সময় এসেছে।
অতিথিরা সুন্দর নির্মল আনন্দদায়ক একটি বনভোজন আয়োজনের জন্য সংগঠনের কর্মকর্তাসহ উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং