নিউইয়র্কে কন্ঠশিল্পী তানভীর শাহীনের গানের ফেরিওয়ালা’র মোড়ক উন্মোচন
নিউইয়র্ক : নিউইয়র্কের জনপ্রিয় কন্ঠশিল্পী তানভীর শাহীনের ৩য় অডিও অ্যালবাম ‘গানের ফেরিওয়ালা’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে গত ৫ ফেব্রুয়ারী রবিবার রাতে এষ্টোরিয়ার ক্লাব সনমে। বাংলাদেশী-আমেরিকান আর্টিস গ্রুপ-এর আয়োজনে ক্লাব সনম, অনলাইন সনম-টিভির’র সত্ত্বাধিকারী এবং সেঞ্চরী ২১, আমেরিকান হোমস অ্যাসোসিয়েট ব্রোকার কেন কাদেরের সভাপতিত্বে এবং এনটিভি ইউএসএ’র অনুষ্ঠান সমন্বয়কারী জনপ্রিয় উপস্থাপক আবীর আলমগীরের পরিচালনায় আড়ম্বরপূর্ন আয়োজনের মাধ্যমে “গানের ফেরিওয়ালা” অ্যালবাম-এর মোড়ক উন্মোচন করেন বিশিষ্টজনেরা। কবিগুরু রবীন্দ্রনাথ, আজম খান, নিলয় দাস, জাফর ইকবাল, হ্যাপী আকন্দ, জুয়েল এবং শেখ ইশতিয়াক এর গান তানভীর শাহীনের অ্যালবামে স্থান পেয়েছে। নিউইয়র্ক প্রবাসী প্রখ্যাত সুরকার এবং গীতিকার মাহফুজুর রহমান মাহফুজ-এর “গানের ফেরিওয়ালা” মুল গানটি অ্যালবামের সর্বশেষ গান এবং “দূরে চলে গেলে যদি” প্রথম গান হিসেবে স্থান পেয়েছে। এ সময় অনুষ্ঠানে তানভীর শাহীনের শিল্পী জীবনের সাফল্য এবং তার নতুন অডিও অ্যালবামের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন আগত অতিথিবৃন্দ। প্রথমে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সনম ও সনমটিভি সত্ত্বাধিকারী কেন কাদের। আমন্ত্রিত অতিথিদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমদ, রুনি ডিজায়ারের সত্ত্বাধিকারী সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক নিসার জামিল শুড্ডু, গীতিকার ও সুরকার মাহফুজুর রহমান মাহফুজ, সুরকার ও গীতিকার নাদিম আহমদ, কলামিষ্ট হাসান ফেরদৌস, শোটাইম মিউজ্যিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম, এটর্নী মঈন চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক নিরা কাদরী, সংগীত শিল্পী জাকারিয়া মহিউদ্দিন, কামরুজ্জামান বকুল, শামীম সিদ্দিকী, অমিত দে প্রমুখ।
উপস্থিত ছিলেন আন্তজার্তিক চিত্রশিল্পী খুরশিদ আলম সেলিম, আমেরিকান-প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি ও বাপসনিউজ এডিটর সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, আই-অন বাংলাদেশ টিভি পরিচালক রিমন ইসলাম, কটিয়াদিনিউজ ডটকম সম্পাদক আয়েশা আক্তার রুবি, কন্ঠশিল্পী শাহরীন সুলতানা সহ প্রবাসের বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে কন্ঠশিল্পী তানভীর শাহীন অ্যালবামের সবগুলো গানই পরিবেশন করেন। শুধু আজম খানের গানটি তানভীর শাহীনের অনুরোধে জাকারিয়া মহিউদ্দিন পরিবেশন করেন। অনুষ্ঠানে কন্ঠশিল্পী তানভীর শাহীনকে সঙ্গীতে অভাবনীয় অবদানের জন্য সম্মাননা এ্যাওয়ার্ড প্রদান করেন কেন কাদের। এ সময় কেন কাদের বলেন, সঙ্গীত শিল্পী তানভীর শাহীন বাংলাদেশ এবং উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পী হিসেবে স্থান করে নিয়েছে। এ বছরের শেষের দিকে ইউরোপ অর্থাৎ যুক্তরাজ্যের লন্ডন শহরে “গানের ফেরিওয়ালা” অ্যালবামের উৎসব করা হবে বলে আশ^াস প্রদান করেন। অনুষ্ঠানে বক্তাগণ কন্ঠশিল্পী তানভীর শাহীনকে পৃষ্ঠপোশকতা করার আহবান জানান। তারা বলেন, সঙ্গীতে তানভীর শাহীনের পরিশ্রম এবং সাধনা রয়েছে, আছে আবেগ, যা তাকে অনেকের মধ্যে একজন করেছে। অনুষ্ঠানে কন্ঠশিল্পী তানভীর শাহীন তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, প্রবাসীদের অকুন্ঠ সমর্থন সহযোগীতা এবং ভালোবাসার জন্য তিনি এতদূর আসতে পেরেছেন। ভবিষ্যত পথ চলায় সবার সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান। এ সময় উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তানভীর শাহীন। উপস্থিত দর্শক-শ্রোতারা বিপুল করতালী দিয়ে অভিনন্দন জানান তানভীর শাহীনকে তার সঙ্গীত পরিবেশন কালে। দীর্ঘদিন পর নিউইয়র্ক বাসী মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠান উপভোগ করেছেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ