নিউইয়র্কে কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ এন মজুমদারের সাথে সাংবাদিক রফিক উজ্জামানের মতবিনিময়
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কস কমিউনিটি বোর্ড মেম্বার ও বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল এর সাথে মতবিনিময় করেছেন যুক্তরাষ্ট্র সফররত দৈনিক নবরাজ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও প্রধান প্রতিবেদক রফিক উজ্জামান।
মতবিনিময় বিষয় বস্তু সম্পর্কে সাংবাদিক রফিক উজ্জামান জানান, পেশাগত কাজে তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রে আসেন। তার এসাইনমেন্টের অংশ হিসেবে তিনি সুদীর্ঘকাল থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের সাথে অতি সম্প্রতি তার অফিসে নানা বিষয়ে মতবিনিময় করেন। রফিক উজ্জামান জানান, মোহাম্মদ এন মজুমদার স্থানীয় সরকার, রাজনীতি, অর্থনৈতিক কার্যক্রমসহ প্রবাসী বাঙালী কমিউনিটির অনেক গুরুত্বপূর্ণ তথ্য তাকে প্রদান করেন। এসব ক্ষেত্রে এন মজুমদারের সক্রিয় ভূমিকার কথা তাকে অবহিত করেন।
রফিক উজ্জামান জানান, ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর সদস্য এবং দীর্ঘকাল যাবত ল্যান্ড এন্ড জোনিং কমিটির চেয়ারম্যান, বোর্ড ফার্ষ্ট ভাইস চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার ২০১০ সাল থেকে ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের একজন সক্রিয় সদস্য এবং বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বোর্ডের কার্যকরী কমিটি এবং ল্যান্ড এন্ড জোনিং কমিটির কার্যক্রমে তিনি অবদান রেখে আসছেন। নিউইয়র্কের ব্রঙ্কস ভিত্তিক মূলধারার অত্যন্ত সক্রিয় সংগঠন বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিল (বিএসিসি) এর প্রেসিডেন্ট এবং ব্রঙ্কসের স্থানীয় রিয়েল এষ্টেট ইনভেষ্টমেন্ট ফার্ম পার্কচেষ্টার হোম এলএলসি এর চেয়ারম্যান আইনজীবী মোহাম্মদ এন মজুমদার বিভিন্ন ক্ষেত্রে তাঁর সক্রিয় ভূমিকা রাখার মধ্য দিয়ে অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছেন।
রফিক উজ্জামান জানান, তিনি দৈনিক নবরাজ পত্রিকায় যোগদানের আগে অধূনালুপ্ত ইসলামিক টিভির বিশেষ প্রতিনিধি ও প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেন। তিনি জানান, সাংবাদিক রফিক উজ্জামান শৈশব থেকেই লেখালেখির সঙ্গে জড়িত। তার লেখা অসংখ্য কবিতা, ছড়া, ছোট গল্প ও নিবন্ধ বিভিন্ন দৈনিক ও সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে। লেখালেখির পাশাপাশি ১৯৮৬ সাল থেকে তিনিবিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, সাধারণ জ্ঞান ও একক অভিনয়ে অংশ নিয়ে শতাধিক পুরস্কার অর্জন করেন। পেশাগত কাজে তিনি ভারত, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড, জার্মান, ফ্রান্স, আমেরিকা ও কানাডাসহ বিভিন্ন দেশ সফর করেছেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ