Thursday, 23 July 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কমিউনিটি বোর্ড মেম্বার আহনাফ আলমের সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: May 27, 2021 | 3:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্ক সিটির কুইন্স কমিউনিটি বোর্ড মেম্বার হিসেবে সদ্য নিয়োগ পাওয়া তরুণ ডেমোক্রেট, নিউ আমেরিকান ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট আহনাফ আলমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শুক্রবার জ্যামাইকায় ‘নিউ আমেরিকান উইমেন ফোরাম এনওয়াই’ আয়োজিত এ অনুষ্ঠানে নবীন, প্রবীণ রাজনীতিকদের সরব উপস্থিতি এক আনন্দঘন পরিবেশ তৈরি করে। এ সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে মূলধারায় বাংলাদেশি রাজনীতিকদের মিলনমেলা ঘটে।
উইমেন ফোরামের প্রেসিডেন্ট রুবাইয়া রহমানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে আহনাফ আলমকে ফুলেল শুভেচ্ছা জানান ফোরামের সদস্যরা। এ সময় প্রেসিডেন্ট রুবাইয়া রহমানের সঙ্গে ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শিরিন কামাল, হুসনে আরা হাসি, সালেহা মুর্শেদ, জাকিয়া ফাহিম, রীনা সাহা, সেলিনা খানম, ডালিয়া চৌধুরী। কুইন্স বরোর আরও কয়েকজন কমিউনিটি বোর্ড মেম্বারও এ সময় আহনাফকে উষ্ণ অভিনন্দন জানান। ডালিয়া চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের বোর্ড মেম্বার আহনাফ আলমের জীবন বৃত্তান্ত উপস্থাপন করেন উৎপল চৌধুরী।
সংবর্ধনা অনুষ্ঠানে আহনাফকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মোর্শেদ আলম, দক্ষিণ এশিয়ান আমেরিকান লেবার এলায়েন্স-অ্যাসাল’র প্রতিষ্ঠাতা ও ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন, কমিউনিটি বোর্ড মেম্বার শাহ নেওয়াজ, মোহাম্মদ আলী, আহসান হাবিব, আমিন মেহেদি বাবু এবং আখতার রহমান টিটু, ডিস্ট্রিক্ট জজ প্রার্থী এটর্নি সোমা সাঈদ, সিটি কাউন্সিলমেম্বার প্রার্থী সাবুল উদ্দিন, মৌমিতা আহমেদ ও সাইফুর খান হারুন, শহীদ পরিবারের সন্তান ফাহিম রেজা নূর, বাংলাদেশ সোসাইটির সাবেক সেক্রেটারি ফখরুল আলম, তরুণ ডেমোক্রেট ফখরুল ইসলাম দেলোয়ার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ওসমান গনি, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী আনোয়ার হোসেন, বাংলাদেশ এসোসিয়েশন অব জ্যামাইকার প্রেসিডেন্ট সৈয়দ বাহালুল উজ্জল, বিডিইয়র্ক সম্পাদক শাহ ফারুক, নিউ আমেরিকান ইয়ুথ ফোরামের ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, এডভোকেট আব্দুর রহমান প্রমুখ।
সংবর্ধিত আহনাফ আলম বলেন, ‘কমিউনিটির সার্বিক কল্যাণে আমার যাত্রা সবে মাত্র শুরু। মূলধারার রাজনীতির পথ চলায় আমি সব সময় আপনাদের দোয়া আর সমর্থন চাই।’ তিনি এই আয়োজনের জন্য নিউ আমেরিকান উইমেন ফোরাম এনওয়াইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মোর্শেদ আলম বলেন, আমাদের নতুন প্রজন্মের নেতৃত্ব ও দায়িত্ব নেওয়ার সময় এসেছে। সময় আর পরিশ্রম দিয়ে জায়গা করে নিতে হবে। তিনি আগামী ২২ জুন সিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশিসহ অন্য কমিউনিটির প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
অ্যাসাল’র প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন ডেমোক্রেট রাজনীতিতে তার অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, আহনাফ আলমকে আরও ভাল জায়গায় নিয়ে যেতে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। মূলধারার রাজনীতিতে জায়গা করে নিতে তিনি তরুণ রাজনীতিবিদদের পরামর্শ দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV