Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কে করোনাকালে ভিন্ন আমেজে বিয়ে

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: August 29, 2020 | 2:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : পৃথিবীর সবচেয়ে বেশি করোনা আক্রান্ত শহর ছিল নিউইয়র্ক। তবে মত্যুকে চোখের সামনে দেখেও থেমে থাকেনি জীবনের চাকা। অনুষ্ঠান উদযাপন দমিয়ে রেখেছিল মহামারি করোনা। পরিস্থিতি বিবেচনায় করোনা সময়কালের অনেকগুলো বিয়ে-শাদীর তারিখ পিছিয়ে গেলেও সিংহ ভাগ বিয়ে-শাদীর অনুষ্ঠান

হয়েছে ভার্চ্যুয়াল পদ্ধতিতে। আর বাসা বাড়ির ভিতরে ইন্ডোর পার্টিগুলোও চলেছিল অত্যন্ত দারুণ সতর্কতায় সামাজিক দূরত্ব বজায় রেখেই। কিন্তু কত কাল? পরিশেষে গত ২৪শে আগষ্ট থেকে ৪র্থ ধাপে নিউইয়র্কের বাণিজ্যিক পার্টিহলগুলো নির্দিষ্ট সংখ্যায় উদযাপনকারীদের জন্য খুলে দেয়ার সাথে সাথেই জোয়ার পড়ে যায় বুকিং এর।

নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের সর্ব প্রথম করোনা উত্তর বিয়ের পার্টিটি অনুষ্ঠিত হয় নিউইয়র্কের লং আইল্যান্ডের প্রসিদ্ধ পার্টিহল “অন্টনস বাই মিনারে” গত ২৩শে আগষ্ট রোববার সন্ধ্যে ৭টায়।

নিউইয়র্ক কাজী অফিসের পরিচালক ইমাম কাজী কায়্যূমর পরিচালনায় ঐ বিয়েটির বর ছিলেন আল-আরাফা ট্রাভেলস এন্ড ট্যুরস এর স্বত্ত্বাধিকারী আলহাজ মুআল্লিম ময়নুল ইসলামের কনিষ্ঠ পুত্র হাফেজ মাওলানা হাদী ইসলাম। কনে লংআইল্যান্ডের বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হকের একমাত্র মেয়ে আসমাউল হক। অনুষ্ঠানটি বিয়ের আমেজে ছিল ভরপুর। অবশ্য মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখার সর্বোত চেষ্টা করেছেন দুপক্ষের সমাগত আত্মীয়রা।

অনুষ্ঠানে মডারেটর ও সহকারী ইমামের দায়িত্ব পালন করেন ইমাম শাইখ ফাহীম মিশিগানী। বর কনের জন্য দোয়া পরিচালনা করেন বরের পিতা আলহাজ ময়নুল ইসলাম। দু’পক্ষের প্রায় শ’খানেক অতিথি যোগ দিয়েছিলেন সেই আনন্দঘন বিয়ের অনুষ্ঠানটিতে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV