নিউইয়র্কে করোনাভাইরাসে ফখরুল ইসলাম দেলোয়ারের শশুর আব্দুস সালাম খানের ইন্তেকাল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাসে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট সমাজকর্মী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারের শশুর আব্দুস সালাম খান (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ৩টার দিকে লং আইল্যান্ডের নর্থশোর হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৫ কন্যা এবং নাতি-নাতনি সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের দেশে বাড়ী সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের আঙ্গারজুর। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। খবর ইউএনএ’র।
কুইন্স কমিউনিটি বোর্ড-৮ এর সদস্য, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সহ সাধারণ সম্পাদক এবং বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার জানান, তার শশুর আব্দুস সালাম খান অসুস্থ হলে গত ১৩ এপ্রিল সোমবার নর্থশোর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার করোনাভাইরাস সহ শারীরিক অসুস্থতাজনিত অন্যান্য চিকিৎসা চলছিলো। হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় ৮দিন পর মঙ্গলবার বেলা ৩টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, মরহুম আব্দুস সালাম খান বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি মাসুকুল ইসলাম খানের মামা শশুর এবং সতিতির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন কমিশনার এবং বাংলাদেশ সোসাইটির প্রচার ও গণ সংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ-এর ফুপা শশুর।
শোক প্রকাশ: জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারের শশুর আব্দুস সালাম খানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, অন্যতম উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক এবং নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও ফ্রেন্ডস সোসাইটির অন্যতম উপদেষ্টা এবিএম সালাহউদ্দিন আহমেদ, ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আল আমীন রাসেল।
এছাড়াও শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টেলিভিন-এর সিইও আবু তাহের, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দীন সাগর, জেমিনি সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests