Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে করোনাভাইরাসে ৩ প্রবাসীর মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: December 4, 2020 | 3:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। তারা হলেন আবাসন ব্যবসায়ী গোলাম রহমান সেলিম (৪৬), কুইন্স কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ (৬৮) ও এলমহার্স্টের বাসিন্দা শেফালি বেগম মিয়া (৫৫)। ১৩ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গোলাম রহমান সেলিম অ্যাস্টোরিয়ার মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা গোলাম মেহরাজ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান। গোলাম রহমান সেলিমের স্ত্রী ও এক মেয়ে ঢাকায় থাকেন। অ্যাস্টোরিয়ার লং আইল্যান্ড সিটি হাই স্কুল শিক্ষক আবুল কালাম আজাদ লং আইল্যান্ডে জুইশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পরিবারের অপর সদস্যরাও করোনাভাইরাসে আক্রান্ত বলে জানা গেছে। আবুল কালাম আজাদ অ্যাস্টোরিয়ার লং আইল্যান্ড সিটি হাই স্কুলে বাংলা ক্লাস চালুর পাশাপাশি কুইন্স কলেজেও বাংলা বিষয়ে শিক্ষকতা করেছেন। নিউইয়র্কের জ্যাকসন হাইটস সংলগ্ন এলমহার্স্টের বাসিন্দা শেফালি বেগম মিয়া ভাগ্নির বিয়ে উপলক্ষে বড় মেয়েসহ বাংলাদেশে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার মারা যান। তার বড় ভাই সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু জানান, ঢাকায় সরকারি কর্মচারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেফালি মারা যান। শেফালি বেগমের অপর মেয়ে এবং একমাত্র ছেলে বাস করেন নিউইয়র্কে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV