Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের জেমস ফিনলের সুপারিনটেনডেন্ট এমএ জামানের ইন্তেকাল

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: April 12, 2020 | 12:29 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের জেমস ফিনলের সুপারিনটেনডেন্ট এমএ জামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত ১০ এপ্রিল নিউইয়র্কের লংআইল্যান্ডের নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

সিলেটের দলই চা বাগানের ব্যবস্থাপক ও পরবর্তীতে জেমস ফিনলের সুপারিনটেনডেন্ট এম, এ, জামানের বাড়ি মৌলভীবাজার জেলার রড়লেখার সুজানগরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভুগোলে প্রথম শ্রেণি পাওয়া চা-কর হিসাবে বিপুল খ্যাতি অর্জন করেন। ৫ ভাইয়ের মধ্যে তিনি বড়। ছোট ৩ ভাই আমেরিকায় ডাক্তার। তার ১ ছেলে ১ মেয়ে। শরমিলা জামান শরমী হোমল্যানড সিকিউরিটিতে (ফেডারেল এজেনট) কর্মরত।

তিনি নিউইয়র্কের উডহ্যাভেনের একটি মসজিদে কিছুদিন ইমামতিও করেছেন। এখানে অনেক সামাজিক কাজের সাথেও জড়িত ছিলেন। শ্রীমঙ্গল বাডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুলের গভর্নিং বডির সভাপতি ছিলেন। শ্রীমঙ্গলের সাংস্কৃতিক ও সামাজিকতায় অন্যতম পৃষ্ঠপোষক এম,এ, জামান শ্রীমঙ্গল বাসীর কাছেও ছিলেন অত্যন্ত প্রিয়জন। ১৯৭১ সালে নিজ দ্বায়িত্ব পালনের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিলেন। তিনি একটি বইও লিখেছিলেন (চা বাগান ও মুক্তিযুদ্ধ সংক্রান্ত)। শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। দেশ ও প্রবাসের সবাইর কাছে দোয়া চাওয়া হয়েছে আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন, আমিন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV