নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কৃষিবিদ ওয়াহিদের মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম. নিউইয়র্ক: নিউইয়র্কে বসবাসরত কৃষিবিদ ওয়াহিদুর রহমান চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জানুয়ারী সকালে কুইন্স হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার কিডনি ডায়ালাইসিস চলছিল। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে তিনি কুইন্স হাসপাতালে ভর্তি হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী , দুই কন্যা, এক পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে রেখে গেছেন। কৃষিবিদ ওয়াহিদুর রহমান কুইন্সের জামাইকার হলিসে স্বপরিবারে বসবাস করতেন। ১৯৬৬ সালে তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (সাবেক কৃষি কলেজ) ভর্তি হন। ১৯৭৩ সালে গ্রাজুয়েশন করেন। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর কর্মকর্তাও ছিলেন ।
এর আগে করোনার প্রথম পর্যায়ের ওয়াহিদুর রহমানের অনুজ নিউইয়র্ক পুলিশের ট্রাফিক এনফোর্সমেন্ট বিভাগের সেকশন কমান্ডার মজিবুর রহমান চৌধুরী মৃত্যুবরন করেন।

মরহুম ওয়াহিদুর রহমান চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যলিয়ের সাবেক শিক্ষক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার কার্যকরি সভাপতি এম এ রশীদ ও সাধারন সম্পাদক রেজাউল করিম গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছেন।।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030