নিউইয়র্কে করোনায় ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া মওকুফ বিল পাশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া প্রদান থেকে সাময়িক নিস্কৃতি দিতে একটি আইন (বিল) পাস করেছে নিউইয়র্ক স্টেট আইন সভা। বৃহস্পতিবার ‘দ্য ইমার্জেন্সি রেন্ট রিলিফ অ্যাক্ট অব ২০২০’ নামের এ বিল পাস হয়। বিলটি শিগগিরই অনুমোদনের জন্য স্টেট গভর্ণর এ্যান্ড্রু ক্যুমো সমীপে পেশ করা হবে। অনুমোদনের অনুমোদনের পরই তা আইনে পরিণত হবে। বিলটি আইনে পরিণত হলে গত এপ্রিল থেকে আগামী ৩১ জুলাই পর্যন্ত ৪ মাসের ভাড়া দিতে হবে না আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের লোকজনকে। এসব বাসার মালিকরা স্টেট প্রশাসনে ভাউচার সাবমিট করে ভাড়ার অর্থ পাবেন।
উল্লেখ্য, গত মার্চে কংগ্রেসে ২ ট্রিলিয়ন ডলারের করোনা স্টিমুলাস প্যাকেজ (কেয়ারস এ্যাক্ট) পাশের পর ঐ তহবিল থেকে পাওয়া অর্থ থেকেই নিউইয়র্ক স্টেট স্বল্প আয়ের লোকজনের বাড়ি ভাড়া বাবদ ১০০ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে।
বিল পাশের পর এই বিল উত্থাপনকারিদের অন্যতম স্টেট এ্যাসেম্বলীম্যান (ডেমক্র্যাট-ব্রুকলীন) স্টিভেন সিমব্রয়েজ বলেন, যারা করোনার শুরু থেকেই বেকার হয়ে পড়েছেন এবং যারা মাসিক আয়ের ৩০ ভাগের অধিক বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন বাড়ি ভাড়া মওকুফের সুযোগ তারাই পাবেন। ৩ সদস্যের পরিবারের প্রধান হিসেবে যাদের বার্ষিক আয় ৮১৯২০ ডলার তারা এ সুবিধা পাবেন।
উল্লেখ্য, করোনার প্রকোপ শুরুর প্রাক্কালে মার্চের শেষে নিউইয়র্ক স্টেট গভর্ণর বিপদগ্রস্ত ভাড়াটেকে বকেয়া ভাড়ার জন্যে উচ্ছেদ করা যাবে না মর্মে একটি নির্দেশ জারি করেন। ২০ আগস্ট পর্যন্ত সেই নির্দেশ বহাল রয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার পাশ হল এই বিল।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity