নিউইয়র্কে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ‘ইকনা’র খাদ্য সামগ্রি বিতরণ (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেছে ইসলামিক সেন্টার অব নর্থ আমেরিকা ‘ইকনা’। গত ৭ জুন রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের হোয়াইট প্লেইনস রোডে মজুমদার ফাউন্ডেশন ও বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিল (বিএসিসির) যৌথ উদ্যেগে প্রায় ৩’শ মানুষের মধ্যে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি ও আগামী ২৩ জুন মঙ্গলবার অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৮৭’র ডিস্ট্রিক্ট লিডার প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং বিএসিসির সাধারণ সম্পাদক নজরুল হকের পরিচালনায় এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারীতে কংগ্রেসম্যান প্রার্থী রুবিন ডিয়াজ সিনিয়র, বাংলাদেশি আমেরিকান কংগ্রেসওম্যান প্রার্থী বদরুন খান মিতা, নিউইয়র্ক স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৩২ থেকে সিনেটর পদপ্রার্থী জন প্যারেজ, ইকনার কর্মকর্তা সাব্বির গুল, জালাল চৌধুরী, মঞ্জুর চৌধুরী জগলুল, নুরে আলম জিকু, এন ইসলাম মামুন, সারোয়ার চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে রুবিন ডিয়াজ, বদরুন খান মিতা ও মোহাম্মদ এন মজুমদার আগামী ২৩ জুনের নির্বাচনে তাদের বিজয়ী করার জন্য বাংলাদেশি আমেরিকানদের প্রতি উদাত্ব আহ্বান জানান।
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’
- নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ