Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে করোনায় মঙ্গলবার ৬ বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: April 22, 2020 | 1:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার নিউইয়র্কের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে ১৬৬ বাংলাদেশির নিশ্চিত মৃত্যু সংবাদ পাওয়া গেল। মঙ্গলবার নিউইয়র্ক স্টেটে ৪৮১ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল এবং স্বজনদের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী জানিয়েছেন, ২১ এপ্রিল সিটির উডসাইডের বাসিন্দা এবং মাদারীপুর জেলার সন্তান আহমেদ কবীরউদ্দিন (৫৫) সাবওয়েতে মারা যান। অপরদিকে, ম্যানহাটানের একটি হাসপাতালে মারা গেছেন টাঙ্গাইলের সন্তান আলিয়া রাজ্জাক (৬০)।

সিটি স্বাস্থ্য দফতরের উদ্ধৃতি দিয়ে স্বজনেরা জানিয়েছেন, টাঙ্গাইলের সন্তান এবং কুইন্সের রিচমন্ডহীল এলাকায় বসবাসরত সফি হায়দার খান (৫৪) কুইন্সের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। উল্লেখ্য, গত ৫ এপ্রিল তার ছোট ভাই সাইফুল হায়দার খান (৪৭) ও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানান যুক্তরাষ্ট্রস্থ ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের নেতা তাজুল ইসলাম।

গাজীপুরের সন্তান এবং লং আইল্যান্ডের অধিবাসী মোহাম্মদ ইসলাম বাবুল (৫৮) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ এপ্রিল। 
ব্রুকলীনের বাসিন্দা এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুরের সন্তান সিরাজুল ইসলাম ওরফে সিরাজ সারেং (৭০) মায়মনিডেস হাসপাতালে ইন্তেকাল করেছেন। 

বিয়ানিবাজারের আঙ্গারজুরের সন্তান এবং জ্যামাইকায় বসবাসরত প্রবীণ সমাজকর্মী আব্দুস সালাম খান (৭৫) লং আইল্যান্ডের নর্থশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সালাম খান কুমউনিটি লিডার ফখরুল ইসলাম দেলোয়ারের শশুর এবং আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রীজু মোহাম্মদের ফুপা শশুর। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV