নিউইয়র্কে করোনায় মিউজিশিয়ান লিটনের পিতা নিয়াজ উদ্দিনের মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কের বিশিষ্ট মিউজিশিয়ান মোহাম্মদ উদ্দিন লিটন এর পিতা, বাংলাদেশের সাবেক সরকারী চাকুরীজীবি নিয়াজ উদ্দিন গত ১৮ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে নিউইয়র্কের ব্রুকলিনের উডহল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মৃত্যুকালে নিয়াজ উদ্দিনের বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে ২ ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের সকল সন্তানরাই কানাডা এবং আমেরিকায় বসবাস করছেন।
প্রবাসী নিয়াজ উদ্দিনকে ১৯ এপ্রিল নিউজার্সির মালবরো মুসলিম মেমোরিয়াল কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।
মরহুমের ৩য় সন্তান নিউইয়র্কের বিশিষ্ট মিউজিশিয়ান মোহাম্মদ উদ্দিন লিটন। মরহুমের পুত্রবধু আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের অন্যতম সদস্যা এবং নিউইয়র্কে মাই টিভির বিশেষ প্রতিনিধি মল্লিকা খান মুনা তার প্রয়াত শ্বশুরের জন্য প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন।
খবর ডটকমের পক্ষে শিব্বির আহমদ ও আকবর হায়দার কিরন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।
আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সাঈদ, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক ও কোষাধ্যক্ষ মশিউর রহমান মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তিতে মরহুম নিয়াজ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes