নিউইয়র্কে করোনা মহামারি: সুস্থ হয়ে বাসায় ফিরেছেন অনেকেই, কমিউনিটিতে স্বস্তির নিঃশ্বাস
ইউএসএনিউজঅনলাইন.কম : প্রাণঘাতি করোনার ভয়াবহতায় ভীতসন্ত্রস্ত বাংলাদেশি-কমিউনিটি। অসংখ্য মৃত্যু আর করোনা আক্রান্তের খবরের মাঝে সুখবর হচ্ছে করোনা আক্রান্ত রোগিদের অনেকে সুস্থ হওয়ার পথে। অনেকেই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরতে শুরু করেছেন। এমন সংবাদে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে বাংলাদেশি কমিউনিটি।
জানা গেছে, নিউইয়র্কে টাইম টিভির পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু দীর্ঘদিন পর স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন। বৃহস্পিতবার তিনি পরিবারের সদস্যদের সাথে ভিডিও কলে কথা বলেছেন। খবরটি নিশ্চত করেছেন প্রবাসি সাংবাদিক হাবিব রহমান। এদিন হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এটিভির সিইও সাংবাদিক ফরিদ আলম। ফরিদ আলম তার সহকর্মীদের কাছে ক্ষুদে-বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। বাসায় ফিরে পুরোপুরি সুস্থতায় সবার দোয়া কামনা করেন।
এর আগে গত বুধবার ও মঙ্গলবার বাসায় ফিরেছেন বাংলাদেশি ডাক্তার আতিউল ওসমানি, ডা আনিস ও কমিউনিট অ্যাক্টিভিটস মাহতাবউদ্দিন আহমদ। তারা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
কমিউনিটি একটিভিস্ট জগলুল চৌধুরি জানিয়েছেন, তাঁর আত্মীয় বসির খান সুস্থ হয়ে এলমহার্স্ট হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।
কমিউনিটি একটিভিস্ট আহবাব চৌধুরী জানিয়েছেন, কমিউনিটি একটিভিস্ট বদরুজ্জামান

রুহেল হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন

এনওয়াই পিডিতে কর্মরত বাংলাদেশী মাহবুবুর জুয়েলও সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বলে জানা গেছে।
এদিকে, নিউইয়র্কের সাংবাদিক এবিএম সালাহউদ্দিন আহমেদ উচ্চ-রক্তাচাপ কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় ফেরত পাঠানো হয়।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests