Friday, 12 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

কিংবদন্তীর লেখক হুমায়ূন আহমেদের নিউইয়র্কে আঁকা ছবি ফিরে পেতে শাওনের আকুতি

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: April 3, 2013 | 10:53 AM

প্রয়াত কিংবদন্তীর লেখক হুমায়ূন আহমেদের শেষ দিনগুলোতে আঁকা কিছু ছবি  নিউইয়র্কে আটকে রয়েছে বলে অভিযোগ এনেছেন লেখকের বিধবা স্ত্রী মেহের আফরোজ  শাওন।
নিউইয়র্কের প্রকাশনা সংস্থা মুক্তধারার সত্বাধিকারী বিশ্বজিত  সাহার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন তিনি। শাওন বাংলানিউজকে জানিয়েছেন  ছবিগুলো ফেরত পেতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
এছাড়াও  বিশ্বজিত সাহার লেখা ‘হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো’ বইয়ে হুমায়ূন আহমেদের  ব্যাপারে বেশকিছু মিথ্যা তথ্য দেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছেন শাওন।
বিষয়টি  তুলে ধরে শাওনের লেখা একটি চিঠি বাংলানিউজের হাতে এসে পৌঁছেছে। ওই চিঠিতে  হুমায়ূন আহমেদের শেষ দিনগুলোতে আঁকা কিছু  ছবি ফেরত পাওয়ার আকুতি ঝরে  পড়েছে। এছাড়াও বিশ্বজিত সাহার লেখা বইয়ে কি কি ভুল ও নিন্দনীয় তথ্য তুলে  ধরা হয়েছে তা নির্দেশ করেছেন মেহের আফরোজ শাওন।
চিঠিটির কপি তিনি  দিয়েছেন হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ, ছোটভাই ড. মুহম্মদ জাফর ইকবাল,  অধ্যাপক এমিরিটাস আনিসুজ্জামান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর  রেজা সাগর, জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. আবদুল মোমেন ও  নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মনিরুল ইসলামকে।বাংলানিউজ

নিচের লেখাটি  ক্লিক করুন –

পাঠকদের জন্য চিঠিটি এখানে হুবহু তুলে ধরা হলো।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV