Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের স্বাধীনতা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: April 3, 2019 | 5:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের বৃহত্তম ও ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ ইন্কের উদ্দ্যোগে বাংলাদেশের জাতীয় ও ৪৮তম মহান স্বাধীনতা দিবস সংগঠনের সভাপতি মো: আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে গত ৩১ শে মার্চ রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকার স্টার কাবার রেষ্টুরেন্ট ও পার্টি হলে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সংগঠনরে সহ সাধারণ সম্পাদক মো: জাবির হোসেন তাকবীর। সভায় শুরুতেই শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
“স্বাধীনতার চার যুগপূর্তি” শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, আট চল্লিশ বছর পরও সমাজের সর্বক্ষেত্রে বৈষম্য দূর হয়নি। যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধের সূচনা, আজ সে ভোটাধিকার ভূলন্ঠিত। একাত্তরের চেতনা থেকে দেশ আজ বিচ্যুৎ হতে চলেছে। সর্বক্ষেত্রে সাম্য, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। বক্তারা প্রবাসীদের শুধুমাত্র দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সরকারকে দেশের সর্বক্ষেত্রে সুষম উন্নয়ন, মৌলিক অধিকার সুপ্রতিষ্ঠিত করার জোর তাগিদ দেয়ার আহবান জানান। প্রবাসী ও দেশে তাদের আত্মীয়-স্বজনের সকল সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে আশু সমাধানের দাবী জানান।
“স্বাধীনতার চার যুগপূতি” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টি এসোসিয়েশনের ট্রাস্টিবোর্ড মেম্বার ফার্মাসিস্ট মো: আব্দুল আউয়াল সিদ্দিকী, সংগঠনের সাবেক সভাপতি ও ট্রাস্টিবোর্ড মেম্বার হাবিব রহমান হারুন, ট্রাস্টিবোর্ড মেম্বার মো: জাইদুল কবীর খান সারোয়ার, উপদেষ্টা মো: আ: রাজ্জাক, উপদেষ্টা তারক পন্ডিত, উপদেষ্টা শহীদুল হাসান, সহ সভাপতি মো: হুমায়ন কবীর. সাধারণ সম্পাদক মো: এনামুল হক, প্রচার সম্পাদক ফয়সাল কবীর, সাংস্কৃতিক সম্পাদক মো: গোলাম হায়দার শামীম, কার্যকরী সদস্য আশরাফুল আলম হিমেল, কার্যকরী সদস্য মো: সাইফুল ইসলাম প্রমুখ। নৈশভোজ ও আগামী ১৪ এপ্রিল তাজমহল রেষ্টুরেন্ট ও পার্টি হলে বাংলা নববর্ষ ১৪২৬-উদযাপন অনুষ্ঠানে সকলকে অংশগ্রহনের আহবান জানিয়ে মো: আনোয়ার উদ্দিন সভার সমাপ্তি ঘোষণা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV