Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কুইন্স বাংলাদেশ সোসাইটির বর্ণাঢ্য বিজয় উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 167 বার

প্রকাশিত: December 27, 2019 | 12:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিজয় দিবস উপলক্ষ্যে কুইন্স বাংলাদেশ সোসাইটি খাবার বাড়ী পালকী সেন্টারে আলোচনা ও সাংস্কৃতিক স›ধ্যার আয়োজন করে। উক্ত আয়োজনে জাতির শ্রেষ্ঠসন্তান বীর মুক্তিযোদ্ধাসহ কমিউনিটির সর্বস্তরের নেতৃব্ন্দৃ ও প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সভাপতি শামস্ উদ্দিন এবং প্রধান অতিথির আসন গ্রহণ করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ। উক্ত অনুষ্ঠানের আহবায়ক ছিলেন মফিজুল ইসলাম ভূইঁয়া রুমি, সদস্য সচিব ছিলেন শেখ মো: ফারুকুল ইসলাম এবং প্রধান সমন্বয়কারী ছিলেন মাসুদুল হক ছানু। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক জে মোল্লা সানি, উদযাপন কমিটির আহবায়ক মফিজুল ইসলাম ভূইঁয়া রুমি এবং সদস্য সচিব শেখ মো: ফারুকুল ইসলাম। অনুষ্ঠানটি ৩পর্বে সম্পন্ন হয়েছিল।

প্রথম পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন আহবায়ক মফিজুল ইসলাম ভূইঁয়া রুমি। আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শামস্ উদ্দিন, প্রধান সমন্বয়কারী মাসুদুল হক ছানু , প্রধান অতিথি কামাল আহমেদ, উপদেষ্টা ও বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট জামাল আহমেদ জনি, উপদেষ্টা তোফায়েল আহমেদ চৌধুরী, উপদেষ্টা শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দীকি, সংগঠনের সিনিয়র সহসভাপতি মো: মাসুক মিয়া, সহসভাপতি কাজী তোফায়েল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার যুক্তরাষ্্ট্র কমান্ড মুকিত চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক শিক্ষা সম্পাদক আক্তার হোসেন, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য আব্দুর রহমান, বক্তব্য দিয়েছেন সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মো: জাভেদ উদ্দিন, অর্থ সম্পাদক মঈনুল ইসলাম, মহিউদ্দিন দেওয়ান। মঞ্চে কার্যকরী পরিষদ ও উপদেষ্টাগনের উপস্থিতিতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়, পবিতে কুরআন থেকে তেলাওয়াত করেন আবু মুসা খান। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ২য় পর্ব কুইন্স বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য কমিউনিটির ৩জন ব্যক্তিকে সম্মাননা দেয়া হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, ৭১ রণাঙ্গণের কন্ঠযোদ্ধা শহীদ হাসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুর ইসলাম বর্ষণ, সমাজসেবক ছদরুন নুর। এ সময়ে উপস্থিত ছিলেন, তুহিন মিয়া, আজাদ বাকির, মুক্তিযোদ্ধা ডা: আলী আহমেদ, খায়রুল ইসলাম সবুজ, সালাউদ্দিন চৌধুরী, সিরাজুল হক জামাল, মোহাম্মদ আলী, ফখরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবিব, রফিকুল ইসলাম ডালিম, সরোয়ার খান বাবু, সোহরাব হোসেন, উপদেষ্টা কাজী আশরাফুল আলম নয়ন, আকতার বাবুল, ফকর উদ্দিন, আবুল হোসেন, বাংলা পত্রিকার কর্ণধার আবু তাহের।

সব শেষ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা এতে সংগীত পরিবেশন করেন, ­বাংলাদেশের জনপ্রিয় শীল্পি বেবি নাজনীন, ৭১ রণাঙ্গণের কন্ঠযোদ্ধা শহীদ হাসান, সৈয়দ আব্দুল হাদী তনয়া ড. তনিমা হাদী। এছাড়া তবলায় ছিলেন একসময়কার বাংলাদেশ টেলিভিশনের খ্যাতনাম তবলাবাদক তপন মোদক।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV