Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কুইন্স সিভিল কোর্টের জজ প্রার্থী অ্যাটর্নি সোমা সাঈদ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: March 11, 2021 | 9:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে প্রথমবারের মতো বাংলাদেশী-আমেরিকান, কুইন্স কাউন্টি ওমেন বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট অ্যাটর্নি সোমা সাঈদ কুইন্স সিভিল কোর্ট জজ পদে নির্বাচন করতে যাচ্ছেন। এই নির্বাচন আগামী ২২ শে জুন অন্যান্য প্রাইমারী নির্বাচনের সাথে অনুষ্ঠিত হবে। সমস্ত কুইন্স কাউন্টি জুড়ে এই নির্বাচনী এলাকার সকল ডেমোক্রেট ভোটার এতে ভোট প্রদান করবেন।
এই নির্বাচন বিষয়ে বাংলাদেশী-আমেরিকানরা জানান, এ নির্বাচনের ব্যাপারে অ্যাটর্নি সোমা সাঈদ অত্যন্ত আগ্রহী ও সম্ভাবনাময়। এ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে অ্যাটর্নি সোমা সাঈদ জানান, আমি অত্যন্ত আশাবাদী এ নির্বাচন আমাদের কমিউনিটিতে এক নবউদ্যমের সৃষ্টি করবে। তিনি বলেন, আমি ১২ বছর বয়সে এটর্ণী হবার জন্য স্বপ্ন দেখি এবং বাবা-মায়ের আগ্রহ উৎসাহ ও সার্বিক সহযোগীতায় অনেক অধ্যাবসায়ের বিনিময়ে তা অর্জন করতে সক্ষম হই।
তিনি আরো বলেন, আমার লক্ষ্য ছিল অনেক উপরে যাব এবং লক্ষ্য বাস্তবায়নের জন্য আমার সামর্থ অনুযায়ী আমি অনেক পরিশ্রম করি। আলবেনীর ল’ স্কুলে পড়াশুনা করি। ডক্টর অব ল’ শেষ করে পুনরায় আমাদের কমিউনিটিতে ফিরে আসি। সর্বদাই কমিউনিটির সেবা করে আসছি। বিগত বিশ বছর যাবৎ আমি অনেককেই ফ্রি লিগ্যাল এডভাইজ দিয়ে আসছি। আমাদের কমিউনিটিকে বিভিন্ন ভাবে সেবা ও সহযোগীতা করে আসছি। বর্তমানে আমি কুইন্স কাউন্টি ওমেনস বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং নিউইয়র্ক ষ্টেট বার এসোসিয়েশনের রেফারাল ও ইফরমেশনের চেয়ার ওমেন। আমার এই অভিজ্ঞতা ও পরিক্ষিত নেতৃত্বকে আমাদের কমিউনিটির সেবার কাজে লাগাতে চাই।
এটর্নী সোমা সাঈদ বলেন, এখন পর্যন্ত এখানে বাংলাদেশী বংশোদ্ভূত কোন বিচারপতি নেই। এমন একটি সুযোগ সৃষ্টি হওয়ার সাথে সাথেই এই পদে নির্বাচনের জন্য সংশ্লিষ্টরা আমাকে নির্বাচন করার জন্য উৎসাহ ও প্রস্তাবনা পেশ করেন। পরবর্তীতে আমার লিগ্যাল এডভাইজার এবং নির্বাচনী এডভাইজারদের ব্যাপক আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হই যে, আমি কুইন্স সিভিল কোর্ট জজ হিসেবে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেব।
এটর্নী সোমা সাঈদ জানান, তিনি একজন বাংলাদেশী হিসেবে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন। তিনি আরো বলেন, আমাদের কমিউনিটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে অনেক কাজ করে যেতে হবে। আরও সফলতা অর্জন করতে হবে। আমাদের কমিউনিটিকে একত্রিত করে ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টিতে মূখ্য ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, প্রকৃত অর্থেই আমাদের অতিতের ব্যর্থতাকে প্রাধান্য না দিয়ে ভবিষ্যতের সম্ভাব্য সফলতাকে সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই ঐক্যবদ্ধতা বাঞ্চনীয়। এটর্ণী সোমা সাঈদ বাংলাদেশী কমিউিনিটির সকল পর্যায়ের নের্তৃবৃন্দকে একসাথে কাজ করার আহ্বান জানান। এছাড়া কমিউনিটির সকলের আশা ভরসাকে সামনে এগিয়ে নিতেও অনুরোধ জানান।
প্রথমবারের মতো বাঙ্গালী কমিউনিটির প্রতিনিধি হিসেবে কুইন্স সিভিল কোর্ট জজ হিসাবে নির্বাচনের এটর্ণী সোমা সাঈদ এর নির্বাচনী টিম সমস্ত কুইন্স জুড়ে বিভিন্ন সিটি কাউন্সিল প্রার্থীদের সাথে একসাথে সিগনেচান কালেকশন তথা পিটিশনিং করছেন।
কুইন্স সিভিল কোর্ট জজ হিসেবে নির্বাচনে কোন বাঙ্গালী বংশেদ্ভূত প্রার্থীর অংশগ্রহণ হবে একটা মাইল ফলক। বিষটি হতে পারে আমাদের জন্য এক বিশাল সফলতা। এমন এক যোগোপযোগী পদক্ষেপ বাংলাদেশী কমিউনিটির জন্য বয়ে নিয়ে আসতে পারে এক অপার সম্ভাবনা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV