Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র দোয়া মাহফিল এবং নতুন সদস্যের শপথ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: September 16, 2020 | 2:24 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র দোয়া মাহফিল এবং নতুন কার্যকরী সদস্যের শপথ অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার ব্রঙ্কসের ফেরী পয়েন্ট পার্কে প্রাকৃতিক মনোরম পরিবেশে এ অনুষ্ঠানে নিউইয়র্কে বসবাসরত কুমিল্লাবাসী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সংগঠনের সভাপতি আবুল খায়ের আকন্দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমানের পরিচালনায় নতুন কার্যকরী সদস্য আগা মনিরুজ্জামান চৌধুরী রুমেলকে শপথ বাক্য পাঠ করান কুমিল্লা সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার, উপদেষ্টা ও সাবেক সভাপতি আবুল বাশার মিলন। সংগঠনের সদ্য প্রয়াত কার্যকরী সদস্য মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হন আগা মনিরুজ্জামান চৌধুরী রুমেল। অনুষ্ঠানে প্রয়াত মিজানুর রহমান সহ দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন এইচ এম মিজানুর রহমান।

পরে কমিউনিটি এক্টিভিস্ট কাজী কিং জাকিরের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক ষ্টেট কমান্ডের পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সংগঠনের উপদেষ্টা এ্যাডভোকেট আব্দুর রউফ, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক রিপন সরকার, প্রচার সম্পাদক মো: ছেফাত উল্লাহ খান, মহিলা সম্পাদিকা সালমা সুমি, সমাজ কল্যাণ সম্পাদক মো: কামাল হোসেন, বিবিএ’র সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট আবু সাইদ, হাজী রেহান উদ্দিন আখন্দ, সাইফুল ইসলাম, শাহাদাৎ মাষ্টার, কাজী হুমায়ুন আজাদ, শিরিন আক্তার, তাসলিমা আক্তার প্রমুখ।

শপথ গ্রহণের পর কমিটির নতুন সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পিকনিক আমেজে এ অনুষ্ঠানে মজাদার খাবার পরিবেশন করা হয়।
সংগঠনের সভাপতি আবুল খায়ের আকন্দ ও সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে দেশ ও প্রবাসে কুমিল্লাবাসীর যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV