নিউইয়র্কে কুষ্টিয়া জেলা সমিতির মুক্তিযোদ্ধাদের স্মরণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : একাত্তরে মাহন মুক্তিযুদ্ধে কুষ্টিয়ার দুই গেরিলা যোদ্ধার স্মরণে সমাবেশ এবং দোয়া-মাহফিল অনুষ্ঠিত হলো রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। যুক্তরাষ্ট্রস্থ কৃষ্টিয়া জেলা সমিতির উদ্যোগে মুক্তিযোদ্ধা শাহ আলম এবং নাসিম উদ্দিন আহমেদ ছাড়াও প্রয়াত বিশিষ্ট দুই প্রবাসী দিদার হোসেন এবং আব্দুস সোবহান স্মরণে জ্যাকসন হাইটসে হাটবাজার রেস্টুরেন্টের মিলনায়তনে এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু মুসা। সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় রণাঙ্গনের দুই সহযোদ্ধার স্মৃতিচারণ করেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার।
কুষ্টিয়ার এই চার প্রবাসীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করে আলোচনায় আরো অংশ নেন কমিউনিটি লিডার খান শওকত, কৃষ্টিয়া জেলা সমিতির উপদেষ্টা নাজমুল আহসান, সহ-সভাপতি পারভেজ বাবু, যুগ্ম সম্পাদক সাদেক রহমান ও আশরাফুল আলম, জগলুল হক, ইকবাল হোসেন প্রমুখ। মরহুম মুক্তিযোদ্ধা ও দুই প্রবাসীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় মাওলানা ফায়েক আহমেদ এবং মাওলানা আলী আইয়ুবের নেতৃত্বে। এতে নারী এবং শিশুরাও অংশ নেন। তবে কুষ্টিয়াবাসীর মত আর কোন জেলার সামাজিক-আঞ্চলিক সংগঠনগুলো এলাকার শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতি তর্পণ করেনি। এজন্য উপস্থিত সুধীজনের পক্ষ থেকে কুষ্টিয়া জেলা সমিতিকে ধন্যবাদ জানানো হয়। এনআরবি নিউজ
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী