নিউইয়র্কে কোলরেক্টাল ক্যান্সার প্রতিরোধ বিষয়ক ওয়ার্কশপ : যুক্তরাষ্ট্রে প্রতি ২০ জনে ১ জন কোলরেক্টাল ক্যান্সারে আক্রান্ত
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে প্রতি ২০ জনে ১ জন লোক কোলরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। নিউইয়র্কে কোলরেক্টাল ক্যান্সার এবং এর প্রতিরোধ বিষয়ক এক ওয়ার্কশপে এ তথ্য জানান হয়। বাংলাদেশী-আমেরিকান উইম্যান এসোসিয়েশনের উদ্যোগে ব্রঙ্কসের পার্কচেস্টার লাইব্রেরীতে স্থানীয় সময় গত শনিবার এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে কোলরেক্টাল ক্যান্সার এবং এর প্রতিরোধ বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন লিঙ্কন হসপিটালের বিশেষজ্ঞ ডা. মারিয়া ক্যাসাব। ওয়ার্কশপে এবিষয়ে বাংলাসহ বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ডা. নাহিদ খান।
ওয়ার্কশপে জানান হয়, যুক্তরাষ্ট্রে প্রতি ২০ জনে ১ জন লোক কোলরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হন। আক্রান্তদের মধ্যে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা বেশি। যথাসময়ে কোলন্সকপি চিকিৎসার মাধ্যমে শতকরা ৬০ ভাগ কোলরেক্টাল ক্যান্সার প্রতিরোধ সম্ভব। নিউইয়র্কে লাঞ্চ ক্যান্সারে মৃত্যুর হার বেশি হলেও কোলরেক্টাল ক্যান্সারে মৃত্যুর হার দ্বিতীয় অবস্থানে বলে ওয়ার্কশপে জানান হয়।
ওয়ার্কশপে বলা হয়, বিশ্বের এ উন্নত দেশে সকল রকম সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও প্রতি ৩ জনে মাত্র ১ জন লোক কোলন্সকপি চিকিৎসা সেবা গ্রহণ করেন। অজ্ঞতা, অবহেলা, ইনস্যুরেন্স না থাকা, ভয়ভীতি ইত্যাদি কারণে এমনটি হচ্ছে বলে ওয়ার্কশপে অভিমত ব্যক্ত করা হয়।
ওয়ার্কশপে জানান হয়, হেলথ ইনস্যুরেন্স না থাকলেও এনওয়াইএস ক্যান্সার প্রোগ্রামের আওতায় ব্রেস্ট, সারভিক্যাল, কোলরেক্টাল ক্যান্সারের ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়।
ওয়ার্কশপে জানান হয়, লিঙ্কন হসপিটালে কোলরেক্টাল ক্যান্সারের ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়। ফ্রি চিকিৎসার জন্য হসপিটালের সংশ্লিষ্ট বিভাগ কিংবা ৭১৮-৫৭৯-৫৯৯৪ নম্বরে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
বাংলাদেশী-আমেরিকান উইম্যান এসোসিয়েশনের প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদারের সভাপতিত্বে এ ওয়ার্কশপে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মো. এন মজুমদার মাস্টার অব ল।
আয়োজকদের পক্ষ থেকে ওয়ার্কশপে অংশগ্রহণকারী, রিসোর্স পার্সনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান হয়।
ওয়ার্কশপে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes