Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কোয়ান্টাম সেমিনার : নিয়মিত যোগ-ধ্যানে বাড়ে মস্তিষ্কের শান

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: April 3, 2019 | 5:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যাকসন হাইটসে সাপ্তাহিক কোয়ান্টাম সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সেমিনারে এবারের বিষয় ছিলো ‘নিয়মিত যোগ-ধ্যানে বাড়ে মস্তিষ্কের শান”। ৭২ স্ট্রিটে মামুনস টিউটোরিয়ালে অনুষ্ঠিত এ সেমিনারে আলোচনা করেন ভোরের কাগজের যুক্তরাষ্ট্র প্রতিনিধি শামীম আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি জ্যাকসন হাইটসের দায়িত্বশীল শাহনাজ আলম।

আলোচক বলেন, বিজ্ঞানীরা বলছেন মস্তিষ্ককে শাণিত করে তোলা সম্ভব আমাদের সবার পক্ষেই। এজন্যে প্রথমত প্রয়োজন মেডিটেশন। কারণ, মস্তিষ্কের যে অংশটি আমাদের মনোযোগ নিয়ন্ত্রণ করে নিয়মিত মেডিটেশনে তার পুরুত্ব বাড়ে। আর কাজে মনোযোগ বৃদ্ধির সাথে সাথে বাড়ে আমাদের কর্মদক্ষতা। মিয়ামি বিশ্ববিদ্যালয়ের নিউরোসায়েন্টিস্ট আমিশি ঝা বলেন, মেডিটেশনের প্রভাবে মনোযোগ বাড়ে এবং আমাদের মস্তিষ্কের কর্মকাঠামো পরিবর্তিত হয়। আমরা হয়ে উঠি আগের চেয়ে বুদ্ধিদীপ্ত, চৌকস ও কর্মতৎপর।

মস্তিস্কের কর্মক্ষমতা বাড়াতে ব্যায়মেরও কোন বিকল্প নেই। বিশেষ করে যোগ ব্যায়াম। আর যোগ ব্যায়ামের মধ্যে কোয়ন্টাম ব্যায়াম সবচেয়ে ভালো। মস্তিষ্ককে ক্ষুরধার করতে ব্যায়ামের কার্যকারিতা নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষনা করেছেন। সেসব গবেষণায় উঠে এসছে চমকপ্রদ সব তথ্য। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদি রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে, শরীর থেকে অতিরিক্ত ওজন ঝরাতে ব্যায়াম বা শরীরচর্চা কার্যকরী তা আমরা কমবেশি সবাই জানি। এছাড়াও শরীরকে দৃঢ় ও সবল এবং পেশির শক্তি বাড়াতেও ব্যায়ামের বিকল্প নেই। কিন্তু সাম্প্রতিককালে বিজ্ঞানীরা দেখেছেন, ব্যায়াম মস্তিষ্কের শক্তিও বাড়ায়। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে গবেষণার পর বিজ্ঞানীরা বলছেন, যারা প্রতিদিন অথবা নিদেনপক্ষে সপ্তাহে পাঁচ দিন ব্যায়াম করেন তাদের মস্তিষ্কের শক্তি ও কার্যকারিতা বাড়ে, মস্তিষ্ক হয়ে ওঠে অধিকতর সচল ও কর্মক্ষম।

গবেষণায় আরো উল্লেখ করা হয়েছে, নিয়মিত ব্যায়ামে মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়ে। মস্তিষ্কের রক্তনালীর সংকোচন প্রতিরোধে সাহায্য করে, মস্তিষ্ক কোষ নিউরোনকে সবল করে, এমনকি নতুন নতুন নিউরোন তৈরিতে সাহায্য করে। আর এ গবেষণা-প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে নিউইয়র্ক টাইমস পত্রিকায়।

ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষক আর্ট ক্রেমারের মতে, সপ্তাহে অন্তত তিন দিন ৪৫ মিনিট করে হাঁটলে আমাদের স্মৃতিশক্তি ও মস্তিষ্কের সার্বিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি ঘটে। কারণ ব্যায়ামের ফলে নিউরোনের সুস্থতার জন্যে প্রয়োজনীয় নিউরোট্রান্সমিটারগুলো উদ্দীপ্ত হয়ে ওঠে। সেইসাথে মস্তিষ্কের প্রি-ফ্রন্টাল কর্টেক্স অংশে বাড়ে গ্রে-ম্যাটার বা ধূসর পদার্থের পরিমাণ। উল্লেখ্য, মস্তিষ্কের এই প্রি-ফ্রন্টাল কর্টেক্স থেকেই উৎসারিত হয় আমাদের সুখ ও আনন্দের মতো ইতিবাচক আবেগ-অনুভূতিগুলো। এছাড়াও নিয়মিত ব্যায়ামের ফলে মস্তিষ্কে নতুন সিন্যাপ্সের উৎপত্তি ঘটে এবং নিউরোনগুলোর মধ্যে তড়িৎ যোগাযোগ সুদৃঢ় হয়। শাণিত বুদ্ধিমত্তা অর্জনের জন্যে যা অত্যন্ত প্রয়োজন। ক্রেমার বলেন, নিউরোনগুলোর মধ্যে সংযোগায়নের এ প্রভাব এতটাই ব্যাপক যে, এর ফলে স্মৃতিশক্তি, পরিকল্পনা-দক্ষতা এবং একসাথে অনেক কাজ সামলানোর ক্ষেত্রে একজন সত্তরোর্ধ্ব মানুষের মস্তিষ্কও হয়ে ওঠে ৩০ বছরের তরুণ মস্তিষ্কের মতোই তুখোড় ও সৃজনশীল।

উল্লেখ্য, এ অনুষ্ঠানে সেমিনারে আলোচনা ছাড়াও মেডিটেশন, রোগগ্রস্থ, সমস্যা পীড়িতদের জন্য হিলিং, সচেতনামূল ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে শারিরিক, মানসিক, পেশাগত, আর্থিক ও আত্মিকসহ সব ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আয়োজন করা হয় ফ্রি কাউন্সিসেলিং এর। উল্লেখ্য, প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইটসের মামুন টিউটোরিয়ালে জীবনের বিভিন্ন সমস্যা, সাফল্য ও সম্ভাবনা নিয়ে সেমিনার ও মেডিটেশনের আয়োজন করে কোয়ান্টাম। টেনশন মুক্ত জীবন গড়তে, বিশেষ করে রোগকে সুস্থতায়, অশান্তিকে প্রশান্তিতে, অভাবকে প্রাচুর্যে এবং ব্যার্থতাকে কিভাবে সাফল্যে রুপান্তর করা যায় এ অনুষ্ঠানে পাওয়া যায় তার সঠিক ধারনা। সুখী পরিবার গড়তে সবাই কোয়ান্টাম মেডিটেশন চর্চায় এগিয়ে আসলে ব্যাক্তিগত, পারিবারিক ও সামাজিক পরিমন্ডল আলোকিত হবে বলে মনে করেন আয়োজকরা। বিস্তারিত জানতে ফোন নম্বর ৬৪৬-৭২৭-৮৯৭৮।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV