Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে খলিল বিরিয়ানী হাউজের ৩য় শাখা খলিল সুইটস অ্যান্ড বেকারী’র বর্ণাঢ্য উদ্বোধন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: November 14, 2019 | 12:22 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের অন্যতম সেরা রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজের ৩য় শাখা খলিল সুইটস অ্যান্ড বেকারী’র উদ্বোধন হয়েছে গত ১৩ নভেম্বর বুধবার। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ২০৬০ মেকগ্র এভিনিউতে বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় সুইটস আর বেকারী সামগ্রির নতুন এ শাখাটি। খলিল বিরিয়ানী হাউজ, খলিল হালাল চাইনিজ, খলিল পার্টি সেন্টারের পর বিশিষ্ট রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমানের গ্রুপ বিজনেসে সর্বশেষ সংযোজন খলিল সুইটস অ্যান্ড বেকারী। সব ধরণের মজাদার মিস্টি ও বেকারী সামগ্রী রয়েছে খলিল সুইটস অ্যান্ড বেকারীতে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

মিলাদ-মাহফিল ও দোয়া-মুনাজাতসহ বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয় নতুন এ শাখার। প্রতিষ্ঠানটির শুভ যাত্রা কামনা করে মিলাদ-মাহফিল ও দোয়া-মুনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। দোয়া-মুনাজাতে প্রতিষ্ঠানটির সাফল্য সহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়।
খাবারের মান নিয়ন্ত্রণকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান নিউইয়র্কের ‘ইন্সটিউট অব কুলিনারী এডুকেশন’ থেকে সনদপ্রাপ্ত মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সিপুলভেদা, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদ, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভি সিইও আবু তাহের, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, মিলেনিয়াম টিভির প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, সাপ্তাহিক বাংলা পত্রিকার বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান, সিপিএ আহাদ আলী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস’র সভাপতি সাহেদ আহমদ, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন প্রমুখ।


এর পর খলিল বিরিয়ানী হাউজ গ্রুপ’র কর্ণধার মোঃ খলিলুর রহমান কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে খলিল সুইটস অ্যান্ড বেকারী’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ব্যবসায়ী, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সমাজকর্মী সহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

বক্তারা খলিল বিরিয়ানী হাউজের খাবারের প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্রে প্রবাসীদের স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশনে নিয়োজিত শিক্ষিত শেফদের মধ্যে খলিলুর রহমান অন্যতম। তিনি বাংলাদেশ থেকে সর্বচ্চ ডিগ্রী নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন। এখানে রন্ধন শিল্পের ওপর উচ্চতর ডিগ্রি এবং রেস্টুরেন্ট পেশার দীর্ঘ্য দিনের অভিজ্ঞতায় প্রতিষ্ঠা করেন খলিল বিরিয়ানী হাউস। গ্রাহকদের স্বাস্থ্যসম্মত খাদ্য পরিবেশন করে সুনাম কুড়িয়েছে খলিল বিরিয়ানী হাউজ। অল্প সময়ের মধ্যেই খলিল বিরিয়ানীর খাবারের সুনাম-সুখ্যাতি নিউইয়র্ক সহ পুরো আমেরিকায় ছড়িয়ে পড়ে। তারা বলেন, ভিন্ন স্বাদ, আধুনিক মান, রুচি ও স্বাস্থ্যসম্মত নানা খাবার পরিবেশন আর উন্নত কাস্টমার সার্ভিসের মাধ্যমে খলিল বিরিয়ানী হাউজ নতুন প্রজন্মসহ কমিউনিটির মন জয় করেছে। তারা বলেন, আশা করি স্বাস্থ্য সম্মত মিস্টি ও বেকারী সামগ্রী পরিবেশনেও খলিল সুইটস অ্যান্ড বেকারী সে ধারা অব্যাহত রাখবে। সকলে তার সাফল্য কামনা করে বলেন, স্বাস্থ্য সম্মত খাবার সামগ্রী পরিবেশনে রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান প্রবাসে বাংলাদেশী কমিউনিটির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন।

খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, সকল স্তরের গ্রাহকদের কথা বিবেচনা করে খলিল সুইটস অ্যান্ড বেকারী প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সব ধরণের মিষ্টান্ন ও বেকারী সামগ্রীর চাহিদা পূরণে সহায়ক হবে। তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
খলিল সুইটস অ্যান্ড বেকারীর গ্র্যান্ড ওপেনিংয়ে সময় স্বল্পতা এবং নানা ব্যস্ততার কারণে অনেককেই আমন্ত্রণ জানাতে পারেননি বলে গভীর দু:খ প্রকাশ করেন স্বত্ত্বাধিকারী খলিলুর রহমান। উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানের তৈরী বিশেষ খাবার দিয়ে বিপুল সংখ্যক অতিথিকে আপ্যায়ন করা হয় বলে ইউএসএনিউজঅনলাইন.কমকে জানিয়েছেন কর্তৃপক্ষ। খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান। সন্ধ্যে থেকে গভীর রাত পর্যন্ত চলা এ অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
অতিথি আপ্যায়নে ছিলেন খলিল বিরিয়ানী ও খলিল হালাল চায়নিজের নজরুল ইসলাম, রিয়াজুল ইসলাম, ফাহমিদা ইমু, আলা উদ্দিন, তারিকুল ইসলাম, উজ্জ্বল হোসেন, কামাল হোসেন প্রমুখ।

ব্রঙ্কসের পার্কচেস্টারের প্রাণকেন্দ্রে খলিল বিরিয়ানী হাউজের আরেকটি শাখা উদ্বোধনে বেশ সাড়া পড়ে যায় নিউইয়র্কের বাঙালী কমিউনিটিতে। উদ্বোধন উপলক্ষে রেষ্টুরেন্টটিতে দেখা যায় বাঙালীসহ অন্যান্য কমিউনিটির নানা বয়সী উৎসুক জনতার ভিড়। খাদ্য বিষয়ে আধুনিক শিক্ষায় অভিজ্ঞ শেফের গড়া সুইটস আর বেকারী সামগ্রির প্রতিষ্ঠান গড়ে ওঠায় ভীষন খুশি প্রবাসী বাংলাদেশীরা। তাদের প্রত্যাশা নতুন প্রজন্ম সহ সকলের প্রতি লক্ষ রেখে স্বাস্থ্য সম্মত খাবারের নিশ্চয়তা থাকবে এখানে।
খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী মোঃ খলিলুর রহমান ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, কাস্টমারদের বিপুল চাহিদার প্রতি লক্ষ রেখে খলিল সুইটস অ্যান্ড বেকারী প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়। তিনি জানান, তাদের রেষ্টুরেন্টে মিষ্টি ও বেকারী সামগ্রীর চাহিদা অনুভব করছিলেন বহুদিন যাবত। মিষ্টি ও বেকারী সামগ্রীর প্রতি গ্রহকদের বিপুল আগ্রহের লক্ষ্য রেখে খলিল সুইটস অ্যান্ড বেকারী প্রতিষ্ঠা করা হয়েছে। শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে বিশেষ ছাড়। ফ্রি ডেলিভারীর ব্যবস্থাও রয়েছে।

শেফ খলিলুর রহমান জানান, সম্মানিত গ্রাহকদের চাহিদার প্রতি লক্ষ রেখে খলিল হালাল চাইনিজের পাশের দোকানটি ক্রয় করে দু’টো বেসমেন্ট একত্রিত করে সম্প্রতি চালু করা হয় পার্টি সেন্টার। এখন চাইনিজ রেষ্টুরেন্টটি এক্সটেনশান করে প্রতিষ্ঠা করা হল খলিল সুইটস অ্যান্ড বেকারী। এর ফলে খলিল হালাল চাইনিজ, খলিল সুইটস অ্যান্ড বেকারী এবং খলিল পার্টি সেন্টার মিলিয়ে একত্রে দুই শতাধিক অতিথি আপ্যায়নের ব্যবস্থা হয়েছে। আমেরিকান সনদপ্রাপ্ত বাঙালী শেফ খলিল বলেন, ’কাস্টমার ফার্স্ট’ এ প্রত্যয়ে সম্মানিত সকল স্তরের গ্রাহকের কথা বিবেচনা করে কমিউনিটির সেবায় তার সব ক’টি প্রতিষ্ঠান সেভাবে সাজানো হয়েছে। কিছুটা অভিজাত-ঘরোয়া নিরিবিলি পরিবেশে।
শেফ খলিলুর রহমান তার খলিল সুইটস অ্যান্ড বেকারী’র গ্র্যান্ড ওপেনিংয়ে অংশ নেয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসী বাংলাদেশীদের উন্নতমানের হালাল খাবারের প্রতিষ্ঠান গড়তে পেরে মহান আল্লার নিকট অশেষ শুকরিয়া আদায় করছি। নিজের শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কমিউনিটিকে সুলভ মূল্যে বিশুদ্ধ হালাল খাবারের সেবা দেয়াই তার লক্ষ।
উল্লেখ্য, বিগত ২০১৭ সালের ২১ জুলাই ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ১৪৪৫ ওলমাস্টেড এভিনিউতে যাত্রা শুরু করে ঢাকা ভার্সিটি থেকে গণিতে মাস্টার্স করা রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমানের মালিকানাধীন রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজ। এর ৬ মাসের মধ্যেই ২০৬২ মেকগ্র এভিনিউতে খোলা হয় খলিল বিরিয়ানী হাউজের ২য় শাখা খলিল হালাল চাইনিজ। এর পাশাপাশি চালু করা হয় খলিল পার্টি সেন্টার।
রন্ধন শিল্পী খলিলুর রহমান তার সব আয়োজনে প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণ জানিয়েছেন। যে কোন বিষয়ে তার সাথে যোগাযোগেরও অনুরোধ জানিয়েছেন। ফোন: ৭১৮-৪০৯-৬৮৪০, ৩৪৭-৬২১-২৮৮৪ এবং ৬৪৬-৭৬৩-৫০৭৩। ই-মেইল : [email protected],
ওয়েব সাইট : http://www.khalilbiryani.com

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV