Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সাদেক হোসেন খোকার জানাজায় মানুষের ঢল, মসজিদের ভেতরে বিক্ষোভ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: November 5, 2019 | 2:45 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও অভিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার বাদ এশা কুইন্সের জ্যামাইকা মুসলিম সেন্টার মসজিদে নামাজে জানাজা হয়। স্বল্প সময়ের নোটিশে অনুষ্ঠিত জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নেমেছিল।

সাদেক হোসেন খোকার নামাজে জানাজায় ইমামতি করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মাওলানা মির্জা আবু জাফর বেগ। এর আগে জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ চৌধুরীর পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি শামীম হোসেন, বিএনপি নেতা এম এ সালাম, খোকার জ্যৈষ্ঠপুত্র প্রকৌশলী ইশরাক হোসেন, ছোট ছেলে ইশফাক হোসেন প্রমুখ।

বাংলাদেশ কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি শামীম হোসেন বক্তব্য শুরু করতেই মসজিদে উপস্থিত যুক্তরাষ্ট্র বিএনপির কর্মীরা হইচই-চেঁচামেচি শুরু করেন। তারা বিএনপি নেতা খোকার পাসপোর্ট নবায়ন না করার প্রতিবাদ জানান। বেশ কয়েক মিনিট মসজিদের ভেতরে কনস্যুলেটের বিরুদ্ধে প্রতিবাদ চলতে থাকলে পরে শামীম হোসেন তার বক্তব্য শেষ করে দেন। এসময় বিএনপি নেতা মো. আব্দুস সালাম, জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মনজুর আহমদ চৌধুরী এবং সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন সবাইকে শান্ত থাকার অহ্বান জানান।

এসময় খোকার ছেলে ইশরাক হোসেন বলেন, ‘নিউইয়র্ক কনস্যুলেট পাসপোর্ট নবায়ন না করলেও বাবা মারা যাওয়ার সংবাদ জানার সঙ্গে সঙ্গে কনস্যুলেট দ্রুত বাবার মরদেহ দেশে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা দিয়েছে। এজন্যে আমি কনস্যুলেটের কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি।’ ইশরাক হোসেন বলেন, ‘আপনারা বাবার জন্য যা করেছেন আমার পরিবার তা মনে রাখবে।’ উল্লেখ্য, খোকার স্ত্রীর ট্র্যাভেল ডক্যুমেন্টও একইসঙ্গে ইস্যু করেছে নিউইয়র্ক কন্স্যুলেট।

বিএনপি নেতা এম এ সালাম বলেন, ‘খোকা ছিলেন সর্বস্তরের মানুষের প্রিয় একজন নেতা, এটা তারই প্রমাণ।’ জানাজায় বিএনপি-আওয়ামী লীগ ও কনস্যুলেটের কর্মকর্তারাসহ দলমত নির্বিশেষে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন। মসজিদের প্রতিটি ফ্লোর কানায় কানায় ভরে যায়। হিমেল হাওয়া উপেক্ষা করে মসজিদের আশেপাশের সড়কেও তার জানাযায় অংশ নেন শ শ প্রবাসী। নিউইয়র্কের আশপাশের রাজ্য থেকেও এসেছিলেন প্রবাসীরা। জানাজা শেষে মুক্তিযোদ্ধারা গার্ড অব অনার প্রদান করেন। তারা জাতীয় পতাকা দিয়ে কফিন আচ্ছাদিত করে দেন।

সাদেক হোসেন খোকার মরদেহ ঢাকার উদ্দেশে জেএফকে ছাড়বে নিউইয়র্কের স্থানীয় সময় ৫ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত ১১টায়। ৭ নভেম্বর সকাল ৮টায় ঢাকায় পৌঁছার কথা। মরদেহ বহনকারী বিমানে খোকার স্ত্রী ও সন্তানেরা ছাড়াও থাকবেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম। অন্তিম ইচ্ছা অনুযায়ী ঢাকার জুরাইন কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হবে খোকাকে।

উল্লেখ্য, স্থানীয় সময় রবিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিট) নিউইয়র্কে ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা। তার বয়স হয়েছিল ৬৭ বছর। ক্যান্সার আক্রান্ত খোকা নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়েন ক্যাটারিং ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে মাসে সাদেক হোসেন খোকা সপরিবারে যুক্তরাষ্ট্রে আসেন। সাদেক হোসেন খোকা তিনবারের নির্বাচিত সংসদ সদস্য, দুই বারের মন্ত্রী ও  ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV