নিউইয়র্কে গণমাধ্যম কর্মীদের সম্মানে মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদারের ইফতার মাহফিল (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে গণমাধ্যম কর্মীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশী কমিউনিটি লিডার মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার। ব্রঙ্কসের ষ্ট্রারলিং-বাংলাবাজার এলাকার খলিল পার্টি সেন্টারে গত ২৭ এপ্রিল বুধবার আয়োজিত এই ইফতার মাহফিলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা যোগ দেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
ইফতার মাহফিলে মোহাম্মদ এন মজুমদার নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটি বিনির্মানে মিডিয়ার অবদানের কথা উল্লেখ করে বলেন, আমি দীর্ঘ্যদিন ধরে নানাভাবে কমিউনিটি সেবা দিয়ে আসছি। আমার প্রতিষ্ঠানের মাধ্যমে দেয়া সেবার মধ্যে রয়েছে স্বল্প আয়ের লোকদের সিটি হাউজিং প্রাপ্তিতে সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও হেইট ক্রাইম ভিক্টিমদের সহায়তা প্রদান অন্যতম। কমিউনিটির মানুষের জন্য এ দায়িত্ব পালনে মিডিয়ার সহযোগিতা অনস্বীকার্য । আপনাদের অব্যাহত সমর্থন আমাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এ প্রত্যাশা সব সময়।
অনুষ্ঠানে আয়োজক মোহাম্মদ এন মজুমদারের কন্যা এটর্নী নাসরীন মজনু শুভেচ্ছা বক্তব্য রাখেন। এসময় ঠিকানার ভারপ্রাপ্ত সম্পাদক এমএম শাহীন সহ অন্যান্য সাংবাদিকরাও শুভেচ্ছা বক্তব্য রাখেন। এমএম শাহীন তার বক্তব্যে কমিউনিটির কল্যাণে মোহাম্মদ এন মজুমদারের নানা অবদানের কথা তুলে ধরেন।
শেষে মুসলিম উম্মাহসহ বিশ্ব শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন পার্কচেস্টার টাইমসের সম্পাদক শেখ মুসা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট এ ইসলাম মামুন।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion