নিউইয়র্কে গণমাধ্যম কর্মীদের সম্মানে ইয়র্ক হোর্ল্ডিং রিয়েল্টি এবং জাকির চৌধুরী ফাউন্ডেশনের ইফতার মাহফিল (ভিডিও সহ)
ইউএসনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে ১ মে গণমাধ্যম কর্মীদের সম্মানে ইয়র্ক হোর্ল্ডিং রিয়েল্টি এবং জাকির চৌধুরী ফাউন্ডেশনের ইফতার মাহফিলের মধ্যদিয়ে নিউইয়র্কে মাসব্যাপী ইফতার মাহফিলের সমাপ্তি ঘটলো। জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে এ মাহফিলে জাকির এইচ চৌধুরী বলেন, সাংবাদিক ভাই-বোনদের প্রতি কৃতজ্ঞতাবোধ থেকেই গত বছরের ন্যায় এবারও ইয়র্ক হোর্ল্ডিং রিয়েল্টি এবং জাকির চৌধুরী ফাউন্ডেশন ইফতার মাহফিলের আয়োজন করে। সকলের প্রতি অনুরোধ মানবতার কল্যাণে যারা কাজ করছি তাদেরকে উৎসাহিত করে যাবেন। কোন কিছু অসামঞ্জস্য মনে হলে অবশ্যই গঠনমূলক সমালোচনা এবং সংশোধনের পরামর্শ দেবেন।
আমানত হোসেন আমানের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য দেন কম্যুনিটি লিডার মাজেদা এ উদ্দিন, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ। রোজা রাখার অনুমতির আলোকে নিজের লেখা একটি কবিতা পাঠ করেন সালেম সুলেরী। মঞ্চে অতিথি হিসেবে আরো উপবেশন করেন বিএনপি নেতা জসীম ভূইয়া, পারভেজ সাজ্জাদ। মাওলানা আবুল কালাম আজাদ কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সকলে ইফতার গ্রহণ করেন। উল্লেখ্য, সমাজকর্মী জাকির এইচ চৌধুরী যুক্তরাষ্ট্র যুবদলেরও সভাপতি। 
উল্লেখ্য, রোজার ৩০ দিনে নিউইয়র্ক সিটির বিভিন্ন সংগঠন কর্তৃক অন্তত তিন শতাধিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর বাইরেও ২০টি মসজিদে প্রতিদিন মুসল্লিদের মাঝে বিতরণ করা হয় ইফতার।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion