নিউইয়র্কে গিটার জাদুকর আইয়ুব বাচ্চুকে স্মরণ : শান্তনুর গানে বিমোহিত দর্শক শ্রোতা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের পথিকৃত ও গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর স্মরণে ব্যতিক্রমী এক সন্ধায় গান পরিবেশন করেছেন কলকাতার শিল্পী শান্তনু ভৌমিক। অক্টোবর ১৮ বৃহস্পতিবার জ্যামাইকার স্টার কাবাব পার্টি হলে আইয়ুব বাচ্চুকে স্মরণ করেন নিউইয়র্কের সঙ্গীত অনুরাগী মানুষজন। উল্লেখ্য, ঐদিনেই বাংলাদেশে জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী মাত্র ৫৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা ‘ঘুম ভাঙ্গা শহরে’ আইয়ুব বাচ্চুর গানটি দিয়ে শুরু করেন শান্তনু ভৌমিক, যিনি জনপ্রিয় শিল্পী মান্নাদে’র কাছে হাতে কলমে গান শিখেছেন এবং একই সাথে স্টেজে গান গেয়েছেন।


অনুষ্ঠানের আয়োজক নাসির খান পল আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন এবং রিয়েল স্টেট ব্যবসায়ী সাইফুল তার রূহের মাগফেরাত কামনা করে দোয়া করেন এবং সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন তাঁর স্মরণে। এরপর শান্তনু সঙ্গীত স¤্রাট মান্না দে সহ বিভিন্ন শিল্পীর অসংখ্য গান পরিবেশন করেন। শান্তনুর সুরের টানে উপস্থিত দর্শকরা নস্টালজিয়ায় পড়ে যান। খুশবু আলমের তবলায় শান্তনুর গানের জাদুতে এক মোহময় পরিবেশের সৃষ্টি হয়েছিল ঐদিন সন্ধায়।রিয়েল স্টেট ব্যবসায়ী জন ফাহিম ও আজহার, ফার্মাসিস্ট আব্দুল আওয়াল সিদ্দিকী, এটর্নী নাজমুল, হাসানুজ্জামান হাসান, ডা. কবির, ডা. লতিফ, এড. নাসরিন খন্দকার ফরহাদ, ডা. ওয়াজেদ এ খান, ডা. নার্গিস, মোতাহার হোসেন, মঞ্জুরুল আলম রবিন, ইঞ্জিনিয়ার শহিদ, জহির, পলাশ, আবির আলমগীর, শাহানা রিনা, মানিক, মজিদ আব্দুল শমসের, আবুল কালাম আজাদ, রকিবুজ্জামান খান তনু, ওবায়দুর চেয়ারম্যান, আনোয়ার, রোমানা, আফরোজা রোজি, শিল্পী শহীদ হাসান, স্বপ্না খান, নাজনীন আলমসহ অসংখ্য সঙ্গীতানুরাগী মধ্যরাত পর্যন্ত শান্তনু ভৌমিকের গানগুরো উপভোগ করেন। সাউন্ড ব্যবস্থাপনায় ছিলেন সিরাজ। ডিনার শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আয়োজকবৃন্দ।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের