নিউইয়র্কে ‘গিয়াস-তারেক’ নেতৃত্বাধীন জেবিবিএ’র নতুন কমিটির অভিষেকে সিটি মেয়র এরিক অ্যাডামস
https://www.facebook.com/USANewsNY/videos/1094011914723454
https://www.facebook.com/USANewsNY/videos/357361936206870
https://www.facebook.com/USANewsNY/videos/275932834661102
https://www.facebook.com/USANewsNY/videos/984665172135873
https://www.facebook.com/USANewsNY/videos/316128947157679
https://www.facebook.com/USANewsNY/videos/272119965058861
https://www.facebook.com/USANewsNY/videos/1193936601436635
ইউএসএনিউজঅনলাইন.কম:: নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল ‘গিয়াস-তারেক’ নেতৃত্বাধীন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) এর নতুন কমিটির অভিষেক। গত ১১ ফেব্রুয়ারী শুক্রবার রাতে ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নতুন কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান জেবিবিএ’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এ বার ভূইয়া। এসময় কমিশনের সদস্য বেলায়েত হোসেন ও জাফর মিতা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মওলানা আবুল কালাম। এরপর অভিষেক আয়োজক ও বিদায়ী কমিটির পক্ষ থেকে বিদায়ী সভাপতি ও আহ্বায়ক শাহ নেওয়াজ, সদস্য সচিব আসিফ বারী টুটুল ও বিদায়ী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম আবুল হাসান শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমার, আসন্ন নির্বাচনে নিউইয়র্ক-৪ এর ইউএস কংগ্রেসম্যান পদপ্রার্থী ডা. মুজিবুল হক, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ডা. খন্দকার মাসুদুর রহমান প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নিউইয়র্ক ষ্টেট সিনেটর জন ল্যু, সাবেক কাউন্সিলম্যান হাইরাম মানসেরাত সহ মূলধারার রাজনীতিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মেয়র এরিক অ্যাডামস বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে সিটির আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ সার্বিক উন্নয়নে কাজ করছি। এসময় তিনি বাংলাদেশীদের সহযোগিতা কামনা করে বলেন, আমি আপনাদের পাশে আছি।
উল্লেখ্য, মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর বাংলাদেশী বা সাউথ এশিয়ান কমিউনিটির কোন অনুষ্ঠানে এরিক অ্যাডামস-এর এটিই ছিল প্রথম কোন অনুষ্ঠানে যোগদান। মেয়রকে পেয়ে আনন্দে উৎফুল্ল ছিলেন জেবিবিএ’র কর্মকর্তা সহ প্রবাসী বাংলাদেশীরা।
সভাপতি গিয়াস আহমেদ ও সাধারণ সম্পাদক তারেক হাসান খান শপথ নেয়ার পর তাদের শুভেচ্ছা বক্তব্যে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার পুন:ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেন। তারা মেয়র এরিক অ্যাডমস-কে অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের আহ্বানে মেয়র এসেছেন এজন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।
সবশেষে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে সঙ্গীত পরিবশেন করেন চ্যানেল আই তারকা শশী, প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, রানু নেওয়াজ, মোস্তফা অনিক রাজ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল ও শামসুন্নাহার নিম্মি।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি