নিউইয়র্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র বনভোজন-ঈদ পুনর্মিলনী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ এর বার্ষিক বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
২২ জুন শনিবার লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কে এ বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক সিটি বাংলাদেশি অধ্যুষিত কুইন্সের জ্যাকসন হাইটস ও জামাইকা, ব্রুকলীনের চার্চ ম্যাকডোনাল্ড এবং ব্রঙ্ক্স এর স্টারলিং এভিনিউ থেকে বেশ কয়েকটি বাস ও ব্যক্তিগত গাড়িযোগে প্রায় তিন শতাধিক অ্যালামনাই তাদের পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা এ আয়োজনে অংশগ্রহণ করেন। সকলের উৎসবমুখর উপস্থিতিতে অনুষ্ঠান স্থল বেশ কয়েক ঘণ্টার জন্য যেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরিণত হয়।
অনুষ্ঠানটি নিউইয়র্ক ও আশেপাশের স্টেটে বসবাসকারী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের এক আবেগঘন মিলন মেলায় রূপ নেয়।
অংশগ্রহণকারীরা সকাল দশটার মধ্যে বেলমন্ট লেক স্টেট পার্কের নির্ধারিত জায়গায় পৌঁছালে এসোসিয়েশনের সভাপতি এমলাক হোসেন ফয়সাল, সাধারণ সম্পাদক আশিক মাহমুদ, বনভোজন কমিটির আহ্বায়ক প্রফেসর মো. সোলায়মান এবং সদস্য সচিব মোহাম্মদ বদিউল আলম তাদের স্বাগত জানান।
এছাড়াও সিনিয়ার অ্যালামনাইদের মধ্যে ড. শওকত আলী, এনামুল হায়দার, শামসুল ইসলাম মজনু, প্রফেসর কাজী ইসমাইল, প্রফেসর নুরুল ইসলাম, ড. আবুল কাশেম, প্রফেসর দেলোয়ার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশিক মাহমুদ।
অনুষ্ঠানে শিশু-কিশোরদের দৌঁড় প্রতিযোগিতার পাশাপাশি নারীদের পিলো পাসিং এবং পুরুষের জন্য ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা খেলার আয়োজন ছিল। প্রতিযোগিতা সমন্বয় ও পরিচালনা করেন অ্যালামনাই মোহাম্মদ হানিফ চৌধুরী যে কি ওমর আনোয়ার। বিচারকের দায়িত্বে ছিলেন প্রফেসর সিরাজুল ইসলাম, ডক্টর আব্দুল মতিন, মো. হাবিবুর চৌধুরী, নুরুল মোস্তফা রইছি ও মোহাম্মদ কায়সার সরদার। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার প্রদান ছাড়াও অংশগ্রহণকারী সকলকেই সান্তনা পুরস্কার দেওয়া হয়।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুরো প্যাভিলিয়ন কে মাতিয়ে তোলেন কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় শিল্পী সজিব, এবং অ্যালামনাই’এর শিল্পীবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অ্যালামনাই শামীমা খানম শাবনাজ। রাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর শওকত আলী, সাবেক সভাপতি শামসুল ইসলাম মজনু, প্রফেসর কাজী ইসমাইল, ডক্টর আবুল কাশেম, সিনিয়র অ্যালামনাই এনামুল হায়দার, প্রফেসর নুরুল ইসলাম, প্রফেসর মোহাম্মদ দেলোয়ার, প্রফেসর মেজবাহ উদ্দিন।
আগত অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন কাজী মোবাশ্বের হাশিমি, মো. হেলাল উদ্দিন, গোলাম মাহমুদ, ইকবাল হায়দার আব্দুল হালিম পান্না, প্রফেসর মো. রফিকুল ইসলাম, মনজুর মুরশেদ, মোহাম্মদ রুহুল আমিন নাসির প্রমুখ।
আগত অ্যালামনাই ও অতিথিদেরকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল ও সার্থক করার জন্য অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি এমলাক হোসেন ফয়সাল।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি