Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকার ঈদ-ই-মিলাদুন্নবী মাহফিল ও মেজবান অনুষ্ঠিত (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: October 13, 2022 | 1:41 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকা ইনকের ঈদ-ই-মিলাদুন্নবী মাহফিল ও মেজবান গত ৯ অক্টোবর রোববার অনুষ্ঠিত হয়েছে। ব্রুকলীনের পিএস ১৭৯ মিলনায়তনে আয়োজিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন অনুষ্ঠানে চট্টগ্রামবাসী ছাড়াও বাংলাদেশী কমিউনিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। যথাযথ ধর্মীয় মর্যাদায় বাদ আসর থেকে রাত ১০ টা পর্যন্ত এ মাহফিল ও মেজবান অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক চিন্তাবিদ আল্লামা মুফতি সৈয়দ আনসারুল করিম আল আজহারী।
বিশেষ অতিথি ছিলেন তরুণ ইসলামিক চিন্তাবিদ, লেখক ও গবেষক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ এমদাদুল হক।
সংগঠনের সভাপতি মনির আহমেদের সভাপতিত্বে এবং উদযাপন কমিটির আহবায়ক আবু তাহেরের পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত সভাপতি আব্দুর রব মিয়া, বাংলাদেশ সোসাইটির সদ্য নির্বাচনে বিজিত সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন, এটর্নি মঈন চৌধুরী, চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সাবেক সভাপতি মো হানিফ, কাজী সাখাওয়াত হোসেন আজম, সাবেক নির্বাচন আবু তালেব চৌধুরী চান্দু, সৈয়দ এম রেজা, মাকসুদুল হক চৌধুরী, সাবেক সহ-সভাপতি তারেকুল হায়দায় চৌধুরী, মাসুদ হোসেন সিরাজী, উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক মোঃ আরিফুল ইসলাম, প্রধান সমন্বয়কারী আবুল কাশেম, সমন্বয়কারী মোঃ আইয়ুব আলী আনসারী, সদস্য সচিব মীর কাদের রাসেল, যুগ্ম সচিব মোঃ ইকবাল হোসেন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, বৃহত্তর নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর মহাসচিব আলহাজ্ব মুহাম্মদ সেলিম উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা শেখ মোস্তফা কামাল প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্ববাসীর জন্য মহান আল্লাহর পক্ষ থেকে রহমতস্বরূপ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহানবী হযরত মুহাম্মাদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। বিশ্বনবী মোহাম্মদ (স.) এর পৃথিবীতে আবির্ভাব উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানগণ যথাযোগ্য মর্যাদায় প্রতি বছরই ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন করেন। প্রিয় নবী মুহাম্মাদ (সা.) এর প্রতি আন্তরিক ভালোবাসার বহি:প্রকাশ এ ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন। মহানবী (সা.) এর আদর্শ জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়নের মাধ্যমেই ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তিলাভ সম্ভব।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ এমদাদুল হক। বিপুল সংখ্যক মুসল্লী চট্টগ্রামের ঐতিহ্যবাহী এ মেজবানে অংশ নেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ