Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কে চট্টগ্রাম সিটি এসোসিয়শন অব ইউএসএ এর মিলনমেলা

অনলাইন ডেস্ক পঠিত: 174 বার

প্রকাশিত: August 13, 2020 | 7:05 PM

ইউএসএনিউজঅনলাইন.কম. নিউইয়র্ক : চট্টগ্রাম সিটি এসোসিয়শন অব ইউএসএ’র বার্ষিক বনভোজন গত ৮ আগষ্ট শনিবার নিউইয়র্কে ব্রঙ্কসের অর্সাড বীচ পার্কে অনুষ্ঠিত হয়। বনভোজনে যাতায়াতের ব্যবস্থা ছিল নিজস্ব ব্যবস্থাপনায়। কভিড ১৯ এর কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে বাস সার্ভিস বাদ দিয়ে শুধুমাত্র পারিবারিক যানবাহনের ব্যাবস্থা ছিল। সকাল ১০ টা থেকে চট্টগ্রাম শহরবাসীরা চার্চ-ম্যাকডোনাল্ড, নিউকার্ক ও জ্যাকসন হাইটস থেকে বনভোজনের গন্তব্যে দিকে রওনা হয়। প্রায় ৩০ টি যানবাহনের মাধ্যমে শতাধিক লোক বনভোজনে অংশগ্রহন করেন।

বেলা ১১ টায় নির্দিষ্ট স্থানে উপস্থিত হন তারা। উপস্থিত সকলকে বনভোজনের কর্মসূচী জানিয়ে দেন সংগঠনের সমন্বয়কারী জামাল উদ্দীন চৌধুরী, শিশু কিশোরদেরকে খেলনা, কেনডী ও জুস বিতরণ করেন জাবেদ হোসেন ও মহীম উদ্দীন। তারপর কিশোর-কিশোরীদের ক্রীড়া ও ফুটবল খেলার তত্বাবধান করেন মো. আজীম স¤্রাট ও মাহবুব রহমান। এ সময় তরমুজ পরিবেশনে গ্রীষ্মে গরমের মধ্যে তৃপ্তির ভাব পরিলক্ষিত হয়। বেলা ১ টার সময় ব্রুকলীনের মধুবন রেস্টুরেন্ট থেকে আসা খাদ্য আইয়ুব আনসারী ও ফজলুল হকের তত্বাবধানে সকল অতিথিকে আপ্যায়ন করানো হয়। তাদের সহযোগীতা করেন আবুল কাসেম, পারভেজ, সাহাবউদ্দীন, কবির আহমদ, মহীউদ্দীন খোকন, মোঃ মুছা, তানিম প্রমুখ।

দূপুরের খাবার শেষে সবাইকে চা পরিবেশন করা হয়। এর মধ্যে পারস্পারিক গল্প-গোজব ও সঙ্গীত চর্চা ও খেলাধুলায় মেতে উঠে। কেউ কেউ মাছ শিকারের জন্য বড়শী নিয়েও ব্যস্ত। তারা মাছ ধরতে না পারলেও নিজেদর মধ্যে অনেক আনন্দ ও মজা ভাগাভাগি করে। আবার অনেকেই বীচে নেমে ছবি তোলা ও পানির স্পর্শে ডোবে বনভোজনের স্বাদ ষোল আনায় পরিপূর্ন করে। বিকেল পাচঁটায় মাহবুব, টিপু, জাবেদ ও মহীমের তত্বাবধানে ঝাল মুড়ির আয়োজন করে। এই ঝালমুড়ি অতিথিদের মধ্যে বনভোজনের বোনাস তৃপ্তি হিসেবে সমাদৃত হয়। বনভোজনে আগত অতিথিরা ব্রুকলীনের মধুবন রেস্টুরেন্টের খাদ্যের ব্যাপক প্রশংসা করেন। বিকাল ৭টা নাগাদ বনভোজনের কার্যক্রম সমাপ্তি ঘোষনার পূর্বে সংগঠনের সমন্বয়কারী মোঃ সেলিম সকল অতিথিদেরকে অংশগ্রহনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সগযোগীতাকারীদের ধন্যবাদ জানান। এবং ভবিষৎতে চট্টগ্রাম সিটি এসোসিয়েশন অব ইউএসএ’র কর্মসূচীতে অংশগ্রহন করে সংগঠনের ঐক্য, সম্প্রীতি ও সেবা কার্যক্রমকে আরও শক্তিশালী করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV