নিউইয়র্কে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশিক মাহমুদ সন্ত্রাসী হামলার শিকার
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশিক মাহমুদ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তিনি গত শুক্রবার রাতে ম্যানহাটানের কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ব্রঙ্কসের ক্যাসেল হিল এলাকায় দুর্বৃত্তদের হামলায় মারাত্মকভাবে জখম হন। হামলার পর তাকে ব্রঙ্কসের জ্যাকবি হাসপাতালে ভর্তি করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
ভিকটিম আশিক মাহমুদ ইউএসএনিউজঅনলাইন.কম কে জানান, তিনি তার কর্মস্থল ম্যানহাটানের ওয়েল গ্রীণ থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে স্থানীয় সময় গত শুক্রবার রাত ১০-১৫ মিনিটের দিকে ব্রঙ্কসের ক্যাসেল হিলে ওয়াটসন এভিনিউ এবং ব্ল্যাক রক এভিনিউর মধ্যবর্তী এলাকায় অতর্কিত হামলার শিকার হন। সেখানে দাঁড়িয়ে থাকা ৪/৫ জন যুবক আকস্মিকভাবে পেছন থেকে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তার চোখে-মুখে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এ সময় তিনি দৌড়ে পালিয়ে আত্মরক্ষার চেষ্টা করলেও কিছু দূর যাওয়ার পর সন্ত্রাসীরা আবারও তার ওপর হামলে পড়ে। উপর্যপুরি আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলাকারীরা তার সাথে থাকা ফোন কিংবা অর্থ কড়ি কোন কিছুই নেয়নি। এসময় আশিক মাহমুদ ৯১১ এ কল দিলে পুলিশ সাথে সাথে এসে তাকে উদ্ধার করে ব্রঙ্কসের জ্যাকবি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা শেষে শনিবার সকাল সাড়ে ৮টায় তাকে বাসায় পৌঁছে দেয়া হয়।
বাসায় চিকিৎসাধীন আশিক মাহমুদ জানান, তিনি স্ত্রী ও ২ ছেলে নিয়ে ব্রঙ্কসের ২১০৫ ব্ল্যাক রক এভিনিউ এলাকায় বসবাস করছেন। তাদের দেশের বাড়ি বরিশালের বানারী পাড়ায়। তিনি নিউইয়র্কের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত।
এদিকে, হামলার কারণ জানা না গেলেও ভিকটিম আশিক মাহমুদ এ ঘটনাকে হেইট ক্রাইম বলে মন্তব্য করেন। তিনি বলেন, দুস্কৃতকারীরা তার কাছে কোনো কিছু দাবী করেনি, কোনো কিছু নিতেও চায়নি কিংবা নেয়ার চেস্টাও করেনি। তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন সংস্থাকে ফোন ও ইমেইলে জানিয়েছেন।
আশিক মাহমুদ বলেন, এই ধরণের হামলা আমাদের কমিউনিটির আরো অনেকের হয়েছে বলে শোনা যাচ্ছে। হামলার শিকার হয়ে চুপ করে ঘরে বসে না থেকে মূলধারার দ্বায়িত্বে নিয়োজিতদেরকে অবহিত করলে একসময় হয়তো এর প্রতিকার মিলবে।
এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলাকারীদের কেউ গ্রেফতার হয়নি বলে জানা গেছে। এ ঘটনায় ব্রঙ্কসে বাংলাদেশী কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে। কমিউনিটির নেতৃবৃন্দ এ সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes