Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ’র ভিন্ন আমেজের বনভোজন ও আনন্দমেলা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: August 19, 2021 | 11:26 AM

https://www.facebook.com/USANewsNY/videos/560094318514590

https://www.facebook.com/USANewsNY/videos/392475145777667

https://www.facebook.com/USANewsNY/videos/338647324656554

https://www.facebook.com/USANewsNY/videos/525193038553170

https://www.facebook.com/USANewsNY/videos/215352843875477

https://www.facebook.com/USANewsNY/videos/1232288830547485

ইউএসএনিউজঅনলাইন.কম : প্রাণের আমেজে ব্যাপক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম আঞ্চলিক সংগঠন চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইন্ক’র বনভোজন ও আনন্দমেলা। নিউইয়র্কে ক্রোটন পয়েন্ট স্টেট পার্কের সবুজঘেরা মনোরম পরিবেশে গত ১৭ আগস্ট মঙ্গলবার অনুষ্ঠিত হয় চাটখিল উপজেলাবাসীর এ মিলনমেলা।

দিনব্যাপী আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, মজাদার খাবার, শিশু-কিশোর ও বড়দের জন্য নানা রকম খেলাধুলা ছাড়াও ছিল আকর্ষণীয় র‌্যাফেল ড্র। নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু-

কিশোররা বনভোজনে অংশ নিয়ে উপভোগ করেন নির্মল আনন্দ। চমৎকার আবহাওয়ায় পার্কের পেভিলিয়ন ১ এ নানা আয়োজন এ উৎসবকে জমজমাট করে তোলে। প্রবাসের জনপ্রিয় শিল্পীদের সুরের মূর্ছনা সবাইকে মোহিত করে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

এদিন সকালে নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে চাটখিল প্রবাসী এবং অতিথিবৃন্দ পিকনিক স্পটে উপস্থিত হন। যুক্তরাষ্ট্রে বসবাসরত চাটখিল উপজেলা সোসাইটির সদস্য ও তাদের বন্ধু-স্বজনরা পার্কের খোলা মাঠে খেলাধুলা, বনভোজনীয়

খাবার-দাবার, সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। পার্কে চমৎকার আবহাওয়ায় ভিন্ন আমেজে জমে ওঠে এ বনভোজন।

সকালে অতিথিদের এপিটাইজার পরিবেশন করা হয়। এরপর সংগঠনের কর্মকর্তারা অতিথিদের সাথে নিয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। দিনব্যাপি বনভোজনে বিভিন্ন খেলা-ধূলা ছাড়াও বিশেষ আর্কষন ছিল র‌্যাফেল ড্র। খেলাধুলা শেষে সুস্বাদু খাবারে আপ্যায়ন করা হয় অতিথিদের।

খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজন উৎসব শেষ হয়।

বনভোজনে সহযোগিতায় ছিলেন সংগঠনের আহ্বায়ক জসিম উদ্দীন, সহকারী নুর আলম সেলিম, হেলাল উদ্দিন, রিয়াজ চৌধুরী, বিকাশ দে ভুট্টু, হুমায়ূন বাঙালী, মোহাম্মদ আলী, সুলতান মাহমুদ সোহেল প্রমুখ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এম এস আলম, মাহমুদ, মজিবুর রহমান বেলাল, সমীর অধিকারী, সোহাগ, ইসমাইল হোসেন কাজল, সিপন, নজরুল ইসলাম বাবু, সিউল প্রমুখ।

পরিচালানায় ছিলেন শরীফ হোসেন নিরব, জুপিটার, হানিফ, রাশেদ, সুজন, পলাশ, নূে হোসেন, পিংকু, সফিকুল ইসলাম, পলাশ, কামরুল, তুহিন সহ তাদের টিম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী ও নিউইয়র্ক

সিটি কাউন্সিলে সদ্য অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক প্রাইমারীর কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার। আরো ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট আখতারুজ্জামান হ্যাপি, ইসলাম, মুরাদ, এমবি তুষার সহ চাটখিলের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মধ্যাহ্নভোজের পর প্রবাসের জনপ্রিয় শিল্পীরা একের পর এক সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন। মনমুগ্ধকর পরিবেশনায় অংশ নেন সঙ্গীত শিল্পী রোজী, মনিকা দাস সহ অন্যান্যরা। শিল্পীদের ভিন্ন স্বাদের পরিবেশনা দারুণভাবে উপভোগ করেন বনভোজনপ্রেমী প্রবাসীরা।

সবশেষে খেলাধুলা ও র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। র‌্যাফেল ড্র তে ছিল নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক এয়ার টিকিট, মোবাইল ফোন, ল্যাপটপ সহ বেশ ক’টি আকর্ষণীয় পুরস্কার।

অতিথিরা আনন্দঘন আয়োজনের জন্য সংগঠনের কর্মকর্তাসহ উদযাপন কমিটিকে বিশেষ ধন্যবাদ জানান।

বনভোজন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV