Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ছিনতাইকারীর ছুরিতে প্রাণ গেল প্রবাসী বাবলুর

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: October 18, 2021 | 12:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি পার্কে ছিনতাইকারীর হামলায় প্রবাসী এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে ম্যানহাটনের সারা দ্য রুজভেল্ট পার্কে এ ঘটনা ঘটে।
নিহত সালাহউদ্দিন বাবলুর (৫১) বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। দেশে তার স্ত্রী, স্কুলপড়ুয়া একটি ছেলে এবং কলেজ পড়ুয়া একটি মেয়ে রয়েছে। বিডিনিউজ

সিসি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে পুলিশ বলছে, ওই পার্কের একটি বেঞ্চে বিশ্রাম নেওয়ার সময় সালাহউদ্দিন ছিনতাইকারীর কবলে পড়েন।
একই বেঞ্চে বসে থাকা কৃষ্ণাঙ্গ এক যুবক সালাহউদ্দিনের ইলেক্ট্রিক বাইক নিয়ে পালাতে চাইলে তিনি বাধা দেন। ধ্স্তাধস্তির এক পর্যায়ে সালাহউদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে বাইকটি নিয়ে চলে যায় ছিনতাইকারী।
খবর পেয়ে টহল পুলিশের একটি দল সালাহউদ্দিনে কাছাকাছি বেলভিউ হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।
সালাহউদ্দিনের আত্মীয় মোহাম্মদ আহসান জানান, জমি বিক্রি করে বছর দুয়েক আগে দালালকে ২৫ লাখের বেশি টাকা দিয়ে বিভিন্ন দেশ হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান সালাহউদ্দিন। যুক্তরাষ্ট্রে আশ্রয় চেয়ে তার করা আবেদন অভিবাসন আদালতে বিবেচনাধীন ছিল।
নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে ‘গ্রুবহাব’ অ্যাপে মাধ্যমে খাবার ডেলিভারির কাজ করতেন সালাহউদ্দিন। সেজন্য ছয় মাস আগে ধার করে ওই ইলেক্ট্রিক বাইকটি কিনেছিলেন।
নিউ ইয়র্কে নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক জানান, বছরখানেক আগে ব্রুকলিন থেকে পরিচিত আরও চারজনের সঙ্গে ম্যানহাটনে থাকতে শুরু করে সালাহউদ্দিন বাবলু।
সোনাইমুড়ি উপজেলা সমিতি এবং নোয়াখালী সোসাইটির যৌথ উদ্যোগে তার মরদেহ নোয়াখালীতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান মানিক।
সালাহউদ্দিনের হত্যাকারীর সন্ধান চেয়ে গণমাধ্যমে সিসিটিভি ভিডিও সরবরাহ করেছে নিউ ইয়র্ক পুলিশ। তার সন্ধান পেলে জানানোর জন্য একটি ফোন নম্বরও দেওয়া হয়েছে।
‘গ্রুবহাব’ অ্যাপের মুখপাত্র ক্যাটি নোরিস এক বিবৃতিতে সালাহউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমি হতবাক ও ব্যথিত। তার পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।”

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV