Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ছুরিকাঘাতে কমপক্ষে ৫জন আহত, একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: December 29, 2019 | 1:22 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে মনসি’তে সিনাগগের কাছে একটি বাড়িতে ছুরিকাঘাত করা হয়েছে বেশ কয়েকজনকে। ছুরিকাঘাতে আহত কমপক্ষে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই বাড়িটি একজন রাবি’র। অর্থোডক্স জিউস পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, কে, কি উদ্দেশে এ হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি। ঘটনার পর হামলাকারী পালিয়ে গেছে। রিপোর্টে বলা হয়েছে, ওই বাড়িতে একটি হানুক্কাহ পার্টি আয়োজন করা হয়েছিল। এ সময় সেখানে হামলা হয়। এখন পুলিশ ওই এলাকায় তল্লাশি করছে হামলাকারীকে ধরার জন্য। হারলেমে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু উদ্দেশ্যটি প্রকাশ করা হয়নি। অর্থোডক্স জিউস পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিল এক টুইটে বলেছে, একজন ভিকটিমকে কমপক্ষে ৬ বার ছুরিকাঘাত করা হয়েছে। নিউইয়র্ক পুলিশের সন্ত্রাস বিরোধী ইউনিট বলেছে, তারা ঘটনাটি নিবিড়ভাবে মনিটরিং করছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV