নিউইয়র্কে জগন্নাথপুর উপজেলাবাসীর মতবিনিময় : আসন্ন জগন্নাথপুর সিটি মেয়র নির্বাচনে আব্দুস শহীদ ইব্রাহীমের প্রতি সমর্থন
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জগন্নাথপুর উপজেলাবাসীর এক মতবিনিময় সভায় আসন্ন জগন্নাথপুর সিটি মেয়র নির্বাচনে মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ ইব্রাহীমের প্রতি সমর্থন জানান হয়েছে। গত ৬ সেপ্টেম্বর রোববার রাতে ব্রঙ্কসের স্টালিং-বাংলাবাজার এলাকায় আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি জগন্নাথপুরের সন্তান আব্দুস শহীদের সমর্থনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

জগন্নাথপুরের সন্তান কমিউনিটি এক্টিভিস্ট মির্জা মামুন রশিদের সভাপতিত্বে এবং মো. শাহীন কামালীর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র উপদেষ্টা ছদরুন নূর, অধ্যাপক আমিনুল হক চুন্নু, যুক্তরাষ্ট্র জগন্নাথপুর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক জামাল আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট এম আলী রাজা, আশরাফুল হক, গোলাম আহমেদ মিঠু, আশরাফ হোসেন, মির্জা আব্দুর রশিদ, আব্দুল গফুর, রুহুল আমিন, শাহজাহান শাহান, আবু হাসানাত, জয়নাল উদ্দিন, লায়েক, শাহজাহান মিয়া প্রমুখ। অনুষ্ঠানে জগন্নাথপুরসহ বৃহত্তর সিলেট প্রবাসীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মেয়র নির্বাচিত হলে জগন্নাথপুরের উন্নয়ন সহ বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখতে পারবেন আবদুস সহীদ। প্রবাসীরাও উপকৃত হবেন। বক্তারা আসন্ন জগন্নাথপুর সিটি মেয়র নির্বাচনে তাকে মনোনয়ন দেয়ার জন্য আওয়ামীলীগের হাইকমান্ডের প্রতি জোর দাবি জানান। নির্বাচনে তাকে মনোনয়ন দেয়া হলে প্রবাসীরা তার পাশে থাকবেন বলেও বক্তারা উল্লেখ করেন।
বক্তারা জগন্নাথপুর সিটি মেয়র নির্বাচনে আব্দুস শহীদ ইব্রাহীমকে আওয়ামীলীগের মনোনয়ন দেয়ার জন্য বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী ও জগন্নাথপুর থেকে নির্বাচিত সাংসদ এমএ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমেদ সহ আওয়ামী লীগ নের্তৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

আওয়ামী লীগের মনোনয়ন না পেলে আব্দুস শহীদকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের আহ্বান জানান সভায় উপস্থিত জগন্নাথপুর উপজেলাবাসী।
তাকে অকুন্ঠ সমর্থন দেয়ার জন্য প্রবাসী জগন্নাথপুর উপজেলাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান আবদুস সহীদ ইব্রাহীম। তিনি বলেন, মেয়র নির্বাচিত হলে তিনি সব সময় গণ মানুষের পাশে থাকবেন। প্রবাসীদের দেশে কোন সমস্যা হলে তা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণেরও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
জগন্নাথপুর পৌরসভার হাবিবপুর এলাকার বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী আবদুস সহীদ ইব্রাহীম জানান, তিনি জগন্নাথপুরে হাই স্কুলে পড়াকালীন ছাত্র লীগ করতেন। তার পরিবারের সবাই আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তার চাচা মরহুম আব্দুল হাকিম ছিলেন জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি। আবদুস সহীদ ইব্রাহীম দীর্ঘ্য প্রবাস জীবনের অভিজ্ঞতার আলোকে জগন্নাথপুর পৌরবাসীর সেবা করতে চান।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030