নিউইয়র্কে জনপ্রিয় কন্ঠশিল্পী শান্তনু ভৌমিকের জন্মদিন পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ভারতীয় উপমহাদেশের সংগীত গুরু মান্নাদে’র অনুসারী কলকাতার বাংলা গানের জনপ্রিয় কন্ঠশিল্পী শান্তনু ভৌমিকের জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি ইউএসএ ইনক’র উদ্যোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটস বাংলাদেশ প্ল¬াজায় কেক কাটা ও সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। দেশ ও প্রবাসের শিল্পীদের নিয়ে কেক কাটেন শিল্পী শান্তনু ভৌমিক।

আনন্দঘন এ জন্মদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার ও নাট্যকার জীবন চৌধুরী, শিল্পকলা একাডেমি ইউএসএ ইনক’র প্রেসিডেন্ট মনিকা রায় চৌধুরী, কমিউনিটি এক্টিভিষ্ট আহসান হাবিব, ক্রেডিট স্পেশালিষ্ট আবুল কাশেম, সাংবাদিক মীর শিবলী, জনপ্রিয় উপস্থাপিকা শারমিন রেজা ইভা, কন্ঠ শিল্পী রওশন, সবিতা দাশ ও রোজি।

অনুষ্ঠানে প্রয়াত শিল্পী মান্না দে’র জনপ্রিয়গুলো পরিবেশন করেন শান্তনু ভৌমিক। এক মাসের সফরে নিউইয়র্কে এসেছেন শিল্পী শান্তনু ভৌমিক। নিউইয়র্ক ও আলবেনীর কয়েকটি অনুষ্ঠানে তিনি সংগীত পরিবেশন করবেন। আগামী ১৯ নভেম্বর কলকাতায় ফিরে যাবেন শান্তনু।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests