নিউইয়র্কে জন্ম উৎসবে গীতিকার ও সুরকার গৌরীপ্রসন্ন মজুমদারের জন্মভিটা সংরক্ষণের দাবি (ভিডিও সহ)
https://www.facebook.com/USANewsNY/videos/658883688447626
ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে উপ মহাদেশের প্রখ্যাত গীতিকার ও সুরকার গৌরীপ্রসন্ন মজুমদারের জন্ম উৎসব। ৬ ডিসেম্বর সোমবার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে গৌরীপ্রসন্ন মজুমদার স্মরণ সংসদ নিউইয়র্ক এ উৎসবের আয়োজন করে। উৎসব থেকে কিংবদন্তী গীতিকার বাংলাদেশের পাবনার ভূমিপুত্র গৌরীপ্রসন্ন মজুমদারের জন্মভিটা সংরক্ষণের দাবি জানান হয়েছে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

‘কিছু কথা কিছু গান’ শিরোনামে আয়োজিত এ অনুষ্ঠানে স্মৃতিচারণ ও গান পরিবেশন করেন রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান।

স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের অন্যতম আয়োজক গোপাল সান্যাল। স্বাধীন মজুমদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের আহ্বায়ক মুহাম্মদ ফজলুর রহমান, মনজুর আহমদ, মোত্তালিব বিশ্বাস, রেখা আহমেদ, মিথুন আহমেদ, শুভ রায়, মিনহাজ আহমেদ শাম্মু, ড. ওবায়েদ উল্লাহ মামুন, শাহ জে চৌধুরী প্রমুখ।

সঙ্গীত পরিবেশন করেন মোত্তালিব বিশ্বাস, চন্দন চৌধুরী, শাহ মাহবুব, শাহানা ভট্টাচার্য ও মরিয়ম মারিয়া।

স্বাগত বক্তব্যে গোপাল সান্যাল বলেন, পাবনায় গৌরীপ্রসন্ন মজুমদারের পৈত্রিক ভিটাটি বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে

ব্যবহৃত হচ্ছে। এটিকে গৌরীপ্রসন্ন মজুমদারের নামে নামকরণের মাধ্যমে তার স্মৃতি অম্লান করে রাখা সম্ভব। ভবিষ্যতে এ বিষয়ে আমরা আরও কর্মসূচি গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

বক্তারা বলেন, গৌরীপ্রসন্ন মজুমদারের গান আমাদের মুক্তিযুদ্ধে অনেক অনুপ্রেরণা যুগিয়েছে যা বাংলাদেশিরা সবসময় কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। তাঁর লিখা গান যুদ্ধের সময় মানুষের মধ্যে যে উদ্দীপনা সৃষ্টি করেছিলেন তা আগামী প্রজন্মকে তাঁর সম্পর্কে অবহিত করতে হবে।

‘শোন একটি মজিবরের কণ্ঠ থেকে লক্ষ মজিবরের কণ্ঠে সুরের ধ্বনি প্রতিধ্বনি, ‘মাগো, ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে’ যা মানুষের মনকে আজও উজ্জিবিত করে। বক্তারা গৌরীপ্রসন্ন মজুমদারের স্মৃতি সংরক্ষনের দাবী জানান।

উল্লেখ্য, গৌরীপ্রসন্ন মজুমদার ১৯২৫ সালে ৫ ডিসেম্বর পাবনায় গোপালনগর গ্রামে জন্ম নেন। ১৯৮৬ সালের ২০ আগস্ট কলকাতায় মারা যান তিনি। তার লেখা ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ গানটি ২০০৪ সালে বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানের মধ্যে জায়গা করে নেয়।

তাঁর লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে, ‘শোন একটি মজিবরের কণ্ঠ থেকে লক্ষ মজিবরের কণ্ঠে সুরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে-বাতাসে ওঠে রণি; বাংলাদেশ আমার বাংলাদেশ’, ‘মাগো, ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত

ছেলে’, ‘বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি’,‘ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে’, ‘এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়, এ কী বন্ধনে জড়ালে গো বন্ধু’, ‘এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন’, ‘কেন দূরে থাকো শুধু আড়ালে

রাখো’, ‘কে তুমি, কে তুমি আমায় ডাকো’, ‘আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে’, ‘প্রেম একবার এসেছিল নীরবে’, ‘এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো’।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের