Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্মরণে শোক প্রস্তাব গৃহীত

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: March 26, 2013 | 1:10 PM

ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক : নিউইয়র্কের স্থানীয় সময় ২৬ মার্চ মঙ্গলবার সকাল ১০-০০ টায় জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। সভার শুরুতে সবগুলো সদস্য রাষ্ট্র প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণে এক মিনিট দাঁডিয়ে নীরবতা পালন করেন। 
জাতিসংঘের মহাসচিব বান কি মুন এতে বক্তৃতা করেন। জাতিসংঘের ৬৭তম সাধারণ অধিবেশনের মাননীয় প্রেসিডেন্ট ভুক জেরেমিক এই শোক সভায় সভাপতিত্ব করেন। তাছাড়া হোষ্ট দেশের মার্কিন রাষ্ট্রদূতসহ অন্যান্য দেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধিগণ উক্ত সভায় বক্তৃতা করেন। জাতিসংঘের ৫টি আঞ্চলিক গোষ্ঠীর (এশিয়া, পূর্ব ইউরোপ, পশ্চিম ইউরোপ, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকা) চেয়ারম্যানবৃন্দ নিজ নিজ গোষ্ঠীর পক্ষে বক্তব্য রাখবেন। সার্কের পক্ষে শ্রীলংকার একজন প্রতিনিধি এতে বক্তৃতা করেন। জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ড. এ.কে আব্দুল মোমেন উক্ত সভায় সমাপনী বক্তব্যে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আবেগঘন বক্তব্যে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী মহিলা আওয়ামীলীগ আইভি রহমানের সন্ত্রাসবিরোধী মিছিলে গ্রেনেড হামলার কথা স্মরণ করেন। একইসঙ্গে ড. এ.কে আব্দুল মোমেন ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম ও গণতন্ত্র রক্ষায় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অবদানের কথা তুলে ধরেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে কেবল বাংলাদেশি জনগণ নয় জাতিসংঘের সমস্ত সদস্য রাষ্ট্রের সদস্য এবং জনগণ একইভাবে শোকাহত এবং ব্যথিত। জাতিসংঘের মহাসচিব বান কি মুন গত ২১শে মার্চ বাংলাদেশ মিশনে এসে শোক বইতে তার শোকবাণী লিপিবদ্ধ করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV