Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের কালচারাল মিনিস্টার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদের বিদায় সংবর্ধনা : আন্তর্জাতিক অঙ্গণে কালচারাল ডিপ্লোমেসি অব্যাহত রাখার স্বার্থে মিনিস্টার কালচারাল পদটি বিলুপ্ত না করার দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: May 27, 2013 | 4:21 PM

YouTube Prof Momotaj Uddin Ahmed, Minister Cultural UN BD Mission, NY- Farewell http://youtu.be/S1oDIs9oJKk  http://www.youtube.com/watch?v=S1oDIs9oJKk&feature=youtu.be

সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক : নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের কালচারাল মিনিস্টার জনপ্রিয় নাট্যঅভিনেতা ও বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদকে বিদায় সংবর্ধনা দিয়েছে মিশনের কর্মকর্তা-কর্মচারীরা। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে কালচারাল মিনিস্টার পদে একটানা দীর্ঘ চার বছর দায়িত্ব পালন শেষে তিনি বিদায় নিলেন। বিদায়ী অনুষ্ঠানে অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদকে মিশনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এসময় বিদায়ী মিনিস্টার কালচারাল অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েন। বক্তারা আন্তর্জাতিক অঙ্গণে কালচারাল ডিপ্লোমেসি অব্যাহত রাখার স্বার্থে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে নতুন সৃষ্ট মিনিস্টার কালচারাল পদটি বিলুপ্ত না করে এ পদে অভিজ্ঞ কাউকে নিয়োগ দেয়ার দাবি জানান।

উল্লেখ্য, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মিনিস্টার কালচারাল পদটি সৃষ্টি করে অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদকে মিশনের ইতিহাসে প্রথমবারের মতো এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। গত ২৪ মে তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ উত্তীন্ন হওয়ার পর এ পদে কাউকে স্থলাভিষিক্ত করা হয়নি। বিদায়ী মিনিস্টার কালচারাল অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ দীর্ঘ চার বছর দায়িত্ব পালন কালীন সময়ের নানাদিক তুলে ধরেন। এসময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন।

অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ বলেন, এ বিদায় তার জন্য খুব মর্মপিড়াদায়ক। বলেন,.. খুব খারাপ লাগছে। এসময় দীর্ঘ চার বছর দায়িত্ব পালন কালীন তাকে সহযোগিতার জন্য প্রিয় সহকর্মী জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন সহ অন্যান্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আন্তর্জাতিক দুনিয়ায় কালচারাল ডিপ্লোমেসি আরো জোরদার রাখার স্বার্থে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে নতুন সৃষ্ট মিনিস্টার কালচারাল পদটি বিলুপ্ত না করে এর  ব্যাপ্তি আরো বাড়ানো উচিত। অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ কে দায়িত্ব পালনে কতটুকু সফল হয়েছেন এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সামান্য সফল হয়েছি। দায়িত্ব পালনে প্রবাসীদের অসাধারণ ভ’মিকার কথাও তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি নিউইয়র্কে বাংলা ভাষা, বাঙালী সংস্কৃতির সম্ভাবনার কথাও বলেন। তুলে ধরেন দায়িত্ব পালন কালীন বিভিন্ন স্মৃতি ..। অবসরে আত্মজীবনী লিখবেন বলে জানান। জীবন সম্পর্কে বলেন, দীর্ঘ জীবন ভালো তবে..।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে কালচারাল মিনিস্টার পদে অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদের দীর্ঘ চার বছর দায়িত্ব পালন কালীন সময়ের মূল্যায়ন করতে গিয়ে স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন আবেগ আপ্লুত হয়ে পড়েন। ড. এ কে আবদুল মোমেন বলেন,  তিনি আমাদের বিবেক ছিলেন..। তিনি অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদের সফলতার বিভিন্ন দিক তুলে ধরেন ..।

এসময় ড. এ কে আবদুল মোমেন বিশ্বে কালচারাল ডিপ্লোমেসি আরো জোরদার রাখার স্বার্থে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে নতুন সৃষ্ট মিনিস্টার কালচারাল পদটি বিলুপ্ত না করে পদটি স্থায়ী করার দাবি জানান। (বিস্তারিত ইউটিউবে, সাক্ষাতকার গ্রহণ করেন সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম ) YouTube Prof Momotaj Uddin Ahmed, Minister Cultural UN BD Mission, NY- Farewell http://youtu.be/S1oDIs9oJKk  http://www.youtube.com/watch?v=S1oDIs9oJKk&feature=youtu.be)

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV