Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের ভূমিকার প্রশংসা, স্বল্পোন্নত দেশগুলোর টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহকে জাতীয় শিক্ষা কার্যক্রমের অন্তর্ভূক্ত করার আহবান

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: September 25, 2016 | 11:44 AM

সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ৭১তম সভার সাইড লাইনে স্বল্পোন্নত দেশগুলোর বার্ষিক মন্ত্রিপর্যায়ের সভা স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এ সভায় স্বল্পোন্নত দেশগুলোর সভাপতি হিসেবে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি উক্ত সভায় সভাপতিত্ব করেন।
সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী স্বল্পোন্নত দেশগুলোকে তাদের উন্নয়ন প্রচেষ্টায় অধিকতর সহায়তা প্রদানের জন্য উন্নত দেশগুলোর প্রতি আহবান জানান। স্বল্পোন্নত দেশসমূহের আন্তর্জাতিক পর্যায়ে গৃহীত বিভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের জন্য অবকাঠামো বিদ্যুৎ, কৃষি, তথ্য প্রযুক্তি এবং দক্ষতাবৃদ্ধিতে অধিকতর বিনিয়োগের প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ’ভিশন-২০২১’ বাস্তবায়নের মাধ্যমে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে। স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রি পর্যায়ের এই সভায় স্বল্পোন্নত দেশসমূহ, তাদের উন্নয়ন সহযোগী উন্নত এবং মধ্যম আয়ের দেশসমূহের মন্ত্রী ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিগন এবং জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতিসংঘের ডেপুটি সেক্রেটারী জেনারেল মি. ইয়ান ইলিয়াসন বলেন যে, শরণার্থী এবং অভিবাসী মোকাবেলায় গত ১৯ শে সেপ্টেম্বর গৃহীত নিউইয়র্ক ডিক্লারেশনের বাস্তবায়নে স্বল্পোন্নত দেশগুলোকে অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে সাহায্য করতে হবে। জাতিসংঘের ৭১তম অধিবেশনের সভাপতি মি. পিটার থমসন সকল সরকারকে টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহকে জাতীয় শিক্ষা কার্যক্রমের অন্তর্ভূক্ত করার আহবান জানান।
সভায় অংশগ্রহনকারী স্বল্পোন্নত দেশগুলো ২০৩০ এজেন্ডা এবং স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন সনদ ’ইস্তাম্বুল প্রোগ্রাম অব এ্যাকশন (আই.পি.ও.এ)’ বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। উন্নয়ন সহযোগী দেশগুলো বৈদেশিক সাহায্য, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি সরবরাহের ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলোকে সাহায্য প্রদান অব্যাহত রাখার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।
সভায় স্বল্পোন্নত দেশগুলোর চ্যালেঞ্জ মোকাবেলায় কিছু সুপারিশ সম্বলিত একটি ”মিনিস্টারিয়াল ডিক্লারেশন” গৃহীত হয়। সভার শেষে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নের জন্য আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা, ’টেকনোলজি ব্যাংক’ চালুকরন এবং রেমিটেন্সের উপর জোর দেন।
সভায় “স্টেট অব দি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিস ২০১৬” শীর্ষক জাতিসংঘের একটি রিপোর্টের মোড়ক উম্মোচন করা হয়।
রিপোর্ট : সাখাওয়াত হোসেন সেলিম
ইউএসএনিউজঅনলাইন.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV