Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে নয়া প্রেস সেক্রেটারি নুর-ই এলাহি মিনার যোগদান, সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: November 5, 2016 | 10:49 AM

ইউএসএনিউজঅনলাইন.কম , নিউইয়র্ক : নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে যোগ দিয়েছেন নুর-ই এলাহি মিনা। এপদে যোগদানের আগে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে স্থানীয় সময় শুক্রবার রাতে নতুন প্রেস সেক্রেটারি নুর-ই এলাহি মিনাকে নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। এসময় নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসানসহ স্থায়ী মিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনেকটা আনন্দঘন পরিবেশেই নতুন প্রেস সেক্রেটারিকে স্বাগত জানান নিউইয়র্কের গণমাধ্যম কর্মীরা।un_press_1
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, নিউইয়র্কে বাংলাদেশের কসনাল জেনারেল মো. শামীম আহসান, যুক্তরাষ্ট্র সফররত এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ. ই. মামুন, এখনসময় সম্পাদক কাজী শামসুল হক, সাপ্তাহিক বাংলাপত্রিকা সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, সাপ্তাহিক ঠিকানার সম্পাদক লাভলু আনসার, সাপ্তাহিক বর্ণমালা প্রধান সম্পাদক মাহফুজুর রহমান, সময় টিভি ইউএসএ’র প্রধান শিহাব উদ্দিন কিসলু, এটিএন বাংলা ইউএসএ’র প্রধান দর্পণ কবীর, ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাংবাদিক আকবর হায়দার কিরণ, সাপ্তাহিক বাংলাটাইমস সম্পাদক সনজীবন কুমার সরকার, সাংবাদিক ও কলামিস্ট সালেম সুলেরি, সাপ্তাহিক বিজয় সম্পাদকমন্ডলীর সভাপতি ড. মাসুদুল হাসান, নারী ম্যাগাজিন সম্পাদক ও লেখক পপি চৌধুরী প্রমুখ।un_press_2
অনুষ্ঠানে স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন সাংবাদিকদের সঙ্গে নয়া প্রেস সেক্রেটারি নুর-ই এলাহি মিনার পরিচয় করিয়ে দিয়ে বাংলাদেশের উন্নয়নে মিশন জাতিসংঘে যেসব কাজ করছে তার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। তিনি এসময় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. মোহাম্মদ ফরাস উদ্দিনের আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশন (আইএসসিএস) এর সদস্য নির্বাচিত হওয়াসহ জাতিসংঘে আরো আটটি গুরুত্বপূর্ণপদে বাংলাদেশ নির্বাচিত হওয়ার তথ্য দেন সাংবাকিদের।
তিনি বলেন, মিডিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশের উন্নয়নে মিশনের জাতিসংঘে নানামুখি কর্মকান্ড সবিস্তারে গণমাধ্যমে সর্বসাধারণকে জানানোর জন্য প্রেস সেক্রেটারি নুর-ই এলাহি মিনা কাজ করবেন। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে নিউইয়র্কে বাংলাদেশের কসনাল জেনারেল মো. শামীম আহসান প্রবাসী সাংবাদিকদের আন্তরিক সহায়তার প্রশংসা করেন।
অনুষ্ঠানে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নুর-ই এলাহি মিনা বাংলাদেশে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে তার হৃদ্যতাপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বর্তমান সরকার দেশ ও জনগণের ভাগ্য উন্নয়নে ব্যাপকভাবে কাজ কওে যাচ্ছে। জাতিসংঘেও বাংলাদেশ দায়িত্বশীল ভূমিকা রাখছে। তাই জাতিসংঘে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে ভাবা হয়। তিনি বলেন, উন্নয়ন-অগ্রগতিতে গণমাধ্যমের ভ’মিকা অনস্বীকার্য। বর্তমান সরকার মিডিয়া বান্ধব সরকার। সরকারের দেয়া গুরুদায়িত্ব পালনে আমি সদা সচেষ্ট থাকবো।
জানা যায়, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রাক্তন ফার্স্ট সেক্রেটারি (প্রেস) বিজন লাল দেব গত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে অবসরকালীন ছুটি নিয়ে বাংলাদেশে ফিরে যান। এরপর নুর-ই এলাহি মিনাকে এ শূণ্যপদে নিযুক্ত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV