Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের নেতৃত্বে “Global Migration Compact”-এর উপর Global Forum for Migration and Development -এর দিনব্যাপি সংলাপ

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: November 14, 2016 | 11:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের নেতৃত্বে “Global Migration Compact”-এর উপর Global Forum for Migration and Development (GFMD)-এর দিনব্যাপি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় ১৪ নভেম্বর বাংলাদেশের নেতৃত্বে জাতিসংঘে দ্বিতীয়বারের মত (GFMD)-এর সভা অনুষ্ঠিত হল। চলতি বছরের জুলাই মাসে জাতিসংঘে এই ফোরামের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের জন্য বাংলাদেশ এই ফোরামে সফলতার সাথে নেতৃত্ব দান করছে।
জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে গৃহীত “New York Declaration for Refugees and Migrants”-এর প্রস্তাব অনুযায়ী নেগোসিয়েশিনের মাধ্যমে Global Migration Compact-এর রূপরেখা চূড়ান্ত করা হবে যা ২০১৮ সালে অনুষ্ঠিতব্য আন্তরাষ্ট্রীয় সম্মেলনে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করবে বলে আশা করা হচ্ছে। এ লক্ষ্য অর্জনে যে কর্মযজ্ঞ সূচনা হয়েছে GFMD-এর এই সংলাপ তা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে। বাংলাদেশের এই উদ্যোগ কূটনৈতিক মহলে বিশেষভাবে প্রশংসিত হচ্ছে।
GFMD-এর চেয়ারম্যান ও পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হকের সভাপতিত্বে শুরু হওয়া এই সংলাপে স্বাগত বক্তব্য দেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। এছাড়াও সূচনা পর্বে GFMD-Troika-ভূক্ত তিনটি সদস্য রাষ্ট্র জার্মানী, মরক্কো ও তুরস্ক, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক রাষ্ট্রদূত উইলিয়াম লেসী সুইং, আন্তর্জাতিক অভিবাসন বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি পিটার সাদারল্যান্ড-এর জ্যেষ্ঠ উপদেষ্টা গ্রেগরি মেনিয়াতিস এবং অভিবাসী ও রিফিউজি বিষয়ে গৃহীত নিউইয়র্ক ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা মিজ ইজুমি নাকামিতসু বক্তব্য রাখেন। জাতিসংঘের ডেপুটি সেক্রেটারী জেনারেল জান ইলিয়াসন এই উদ্যোগকে স্বাগত জানাতে ভিডিও বার্তা প্রেরণ করেন।
Global Migration Compact-কে সামাজিক, অর্থনৈতিক ও আইনগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে তিনটি পর্বে মূল আলোচনা অনুষ্ঠিত হয়। ৬০-টিরও বেশী সদস্য রাষ্ট্রের প্রতিনিধিবর্গ ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, এনজিও এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ এসকল পর্বে বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সাদিয়া ফয়জুন্নেসা, শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশের হাই-কমিশনার রিয়াজ হামিদুল্লাহ এবং জেনেভায় নিযুক্ত মিনিষ্টার নাহিদা সোবহান এই তিনটি সেশন সঞ্চালনা করেন।
জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শামীম আহসান-এর সঞ্চালনায় সংলাপের সমাপনী পর্বে পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক বলেন “২০৩০ সালের বিশ্ব হবে জনতার বিশ্ব। কাজেই অভিবাসনের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারী ও বেসরকারী খাতে নবতর সহযোগিতা অত্যাবশ্যক”। সমাপনী পর্বে আরও বক্তব্য রাখেন জাতিসংঘের সহকারী সেক্রেটারী জেনারেল থমাস গাস, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের খ্যাতনামা অধ্যাপক মাইকেল ডয়েল, ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন বিষয়ক ব্যুরোর প্রধান ক্রিস্টিয়ান লেফলার।
বিদেশী বক্তাগণ মাইগ্রেশন ইস্যূতে বাংলাদেশের নেতৃত্বদানকারী ভূমিকার ভূঁয়সী প্রশংসা করেন এবং সকল সংকীর্ণতা পরিহার করে একটি স্বয়ংসম্পূর্ণ ও কল্যাণকামী মাইগ্রেশন কম্পাক্ট রচনার জন্য একযোগে কাজ করার অংঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV