নিউইয়র্কে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে বিপুল উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে ২ জানুয়ারী জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন করলো যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি। জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্হিতিতিতে জ্যাকসন হাইটস্হ বাংলাদেশ প্লাজা মিলনায়তনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহবায়ক মোহাম্মদ এ বার ভূঁইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব আসেফ বারী টুটুলের পরিচালনায় ও সদস্য শাহজাহান সাজুর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিথি সহিদুর রহমান সাবেক সংসদ, যুগ্ম আহবায়ক শবির শষ্কর, ওসমান চৌধুরী, তোফায়েল চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আব্দুন নূর, সদস্য এস এম ইকবাল, নূর ইসলাম বর্ষন, সদস্য ও যুব সংহতির সভাপতি আব্দুল কাদির লিপু, বীর মুক্তিযোদ্ব্যা আব্দুর রহমান, সদস্য ও যুব সংহতির যুগ্ম সম্পাদক শক্তি দাস গুপ্তা, ফজলে আনোয়ার বাবু, হেলাল উদ্দিন, শামীম আহমেদ, ফাহিমী রোজী প্রমুখ। কবি নজরুল ইসলামের সাম্যের কবিতা আবৃতি করেন সাদিক আহমেদ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সুশাসনের যে ভিত্তি জাতীয় পার্টির আমলে পল্লীবন্ধু হোসেইন মো এরশাদের মাধ্যমে রচিত হয়েছিল আজ পর্যন্ত কেউ তা দেখাতে পারেনি। ফলে গ্রাম বাংলার মানুষের হৃদয়ে এরশাদ এবং জাতীয় পার্টি চির স্মরনীয় হয়ে আছে। জনবন্ধু জিএম কাদেরের হাত ধরে জাতীয় পার্টি এগিয়ে চলছে। মানুষের ভালবাসা নিয়ে জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে এবং সকল অপশাসন ও দুর্নীতির সমুলে উৎপাটন করবে। উন্নয়নের পরীক্ষিত মডেলের নাম জাতীয় পার্টি। বক্তাগণ সুশাসন প্রতিষ্ঠার জন্য দেশে-বিদেশে জাতীয় পার্টিতে যোগ দেবার আহ্বান জানান।

জাতীয় পার্টির আহবায়ক ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়া বলেন, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি তথা চেয়ারম্যান জি এম কাদের এমপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী সপ্তাহ থেকে নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে। সভায় এরশাদ সহ মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর শহীদদের আত্মার মাগফেরাত ও যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির অসুস্হ নেতা-কর্মীদের সুস্হতা কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়। শেষে নুর ইসলাম বর্ষনের পরিচালনায় মনমুগ্ধকর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের