নিউইয়র্কে জামালপুর জেলা সমিতি ইউএসএ’র বর্ণিল বৈশাখী ও পিঠা উৎসব
https://www.facebook.com/USANewsNY/videos/2487872404776320/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালীদের অন্যতম সামাজিক সংগঠন জামালপুর জেলা সমিতি ইউএসএ ইনক বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও পিঠা উৎসব করেছে। গত ২৮ এপ্রিল রোববার সন্ধ্যায় বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের বাংলাবাজার এলাকার আল আকসা রেষ্টুরেন্ট পার্টি হলে সংগঠনটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানমালায় ছিল শুভেচ্ছা বক্তব্য, বৈশাখী আপ্যায়ন ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কিংবদন্তী চিত্র পরিচালক কাজী হায়াৎ। সংগঠনের সভাপতি মো. নাজমুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহম্মদ রেজা খান পিপলুর পরিচালনায় ব্যতিক্রমী এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. গোলাম রব্বানী চাঁন ও শেরপুর জেলা সমিতির সাবেক সভাপতি মো. আলাউদ্দিন পলাশ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মো. আলমগীর খান, মো. আলরামা, সুলতান মাহমুদ, বেলাল আহমেদ, মো. আকতার হোসেন, মো. আতিকুল্লাহ, মো. মাসুম শাফি, পিন্টু, মসিউর রহমান সোহেল, সিদ্দিক, নবীন, মোখলেস, লিটু আজাদ, বিপুল, সালমান, খন্দকার আবু মুরাদ, আবু হায়াৎ মোস্তফা হেলাল, ইকবাল, বিপ্লব, জিয়াউল, লুবনা, মুন্নু, বিদ্যুৎ, মুন, হাবিব, দুলাল প্রমুখ। এসময় সংগঠনের উপস্থিত কর্মকর্তা ও অন্যান্য অতিথিদের পরিচয় করিয়ে দেয়া হয়।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী মেঘলা সহ অন্যান্যরা। এছাড়া বাংলার চিঠি.কম এর পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হল ভর্তি দর্শক প্রাণভরে উপভোগ করেন শিল্পীদের অসাধারণ পরিবেশনা।
অনুষ্ঠানের বিশেষ বিশেষ অংশ ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ফেইসবুকে সরাসরি সম্প্রচারিত হয়। (www.usanewsonline.com Facebook: https://www.facebook.com/USANewsNY) এবং ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ইউটিউব চ্যানেলে (Youtube: https://www.youtube.com/user/usanewsonline) সম্প্রচারিত হয়।

অথিতিরা মনোমুগ্ধকর এ আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন। তারা বলেন, প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতির সাথে পরিচিত করাতে জামালপুর জেলা সমিতি ইউএসএ’র এ আয়োজন অসাধারণ।

সংগঠনের সভাপতি মো. নাজমুল হক এবং সাধারণ সম্পাদক আহম্মদ রেজা খান পিপলু এ আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে আরো আকর্ষণীয় অনুষ্ঠান উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। নিউইয়র্কে বসবাসরত জামালপুর জেলা সমিতির সদস্যদের পরিবার-পরিজন সহ বিপুল সংখ্যক প্রবাসী উৎসবে অংশ নেন।
https://www.youtube.com/watch?v=GnwjujUMY_E
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’