নিউইয়র্কে জামালপুর জেলা সমিতি ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/444861252943770/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালীদের অন্যতম সামাজিক-সাংস্কৃতিক সংগঠন জামালপুর জেলা সমিতি ইউএসএ ইনক’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ মে রোববার সন্ধ্যায় বাঙালী অধ্যুষিত জ্যাকসন হাইটসের হাট বাজার পার্টি হলে ধর্মীয় উদ্দিপনায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. নাজমুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহম্মদ রেজা খান পিপলুর পরিচালনায় এই আয়োজনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী সদস্য খন্দকার আবু মুরাদ, আবু হায়াৎ মোস্তফা হেলাল, আশরাফ আখতার, বেলাল আহমেদ, আতিক, মাসুম, বিপ্লব, মো. সিদ্দিক, দুলাল, মুমু, মসিউর রহমান সোহেল, মোখলেস, নবীন, মো. মাসুম শাফি, নূরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও ছিলেন শেরপুর জেলা সমিতির সাবেক সভাপতি মো. আলাউদ্দিন পলাশ, জামালপুর জেলা সমিতির উপদেষ্টা মো. নাজিম উদ্দিন, ডা. মো. কামাল ও মো. সুরুজুজ্জামান, মো. সালেহ, গেন্দা, মুন, রিপন, বাবু, হাবিব, আজিজ, মো. বাসেত আলী, শামীম, স¤্রাট প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের উপস্থিত কর্মকর্তা ও অতিথিদের পরিচয় করিয়ে দেয়া হয়। দোয়া-মুনাজাত পরিচালনা করেন মো. রফিকুল ইসলাম শাফি।

মাহফিলে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা এবং দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় দোয়া-মুনাজাত করা হয়।
এছাড়াও জামালপুর জেলা সমিতির সদস্য আজিজের ছেলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
অথিতিরা আয়োজকদের প্রশংসা করে বলেন, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে উঠা নতুন প্রজন্মকে ইসলামী সংস্কৃতির সাথে পরিচিত করাতে সমিতির এ আয়োজন বিরাট ভূমিকা রাখবে।
সংগঠনের সভাপতি মো. নাজমুল হক এবং সাধারণ সম্পাদক আহম্মদ রেজা খান পিপলু এ আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। নিউইয়র্কে বসবাসরত জামালপুর জেলা সমিতির সদস্যদের পরিবার-পরিজন সহ বিপুল সংখ্যক প্রবাসী এ ইফতার মাহফিলে অংশ নেন।
অনুষ্ঠানের অংশ বিশেষ ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ফেইসবুকে সরাসরি সম্প্রচারিত হয়। (www.usanewsonline.com Facebook: https://www.facebook.com/USANewsNY)
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’