নিউইয়র্কে জামালপুর সমিতির নতুন কমিটি (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/879737976282555
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে জামালপুর জেলা সমিতি নতুন কমিটি ঘোষণা করেছে।খন্দকার মারুফকে সভাপতি এবং এ এস এম আসাফউদৌলাহ লিটনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করে।

বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পালকি চায়নিজ সেকশনে সংগঠনের এক সভা থেকে এ কমিটি গঠন করেন তারা।

নতুন কমিটির অপর কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মশিউর রহমান জাস্টিস, ভাইস প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান খোকন এবং আবুবকর সিদ্দিক। সিনিয়র সদস্য হয়েছেন রবিউল ইসলাম। কমিটির অপর কর্মকর্তাদের তালিকা শিঘ্র প্রকাশের পর অভিষেকের প্রস্তুতি নেওয়া হবে বলে জানা গেছে।

এতে সভাপতিত্ব করেন জেলা সমিতির সাবেক সভাপতি মোর্শেদা জামান এবং সঞ্চালনা করেন সাবেক সভাপতি ফরিদ আলম। কমিটি গঠনের এ সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, আব্দুস সামাদ আজাদ, সালেহ শফিক গেন্দা, আশরাফুজ্জামান, মোহাম্মদ সুরুজ্জামান, শাহ মো. এমরান খান শাহীন, ডিউক খান, আবু হায়াত মোস্তফা হেলাল, আশাফুদৌলাহ লিটন, শরিফুল ইসলাম মিন্টু, রফিকুল হাসান, খোকন তালুকদার, দুলাল হোসেন, সালাহউদ্দিন আহমেদ, মো. মাসুম, খোরশেদ আলম ও আজিজুল হক লাবলু।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি