নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন’র বর্ণিল প্রীতি সম্মিলনী (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/898015050558942/
https://www.youtube.com/watch?v=9WWibZ9_Mkk
https://www.facebook.com/USANewsNY/videos/353471188659913/
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর বৃহত্তম সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র আয়োজনে প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে গত ১৪ জুলাই রোববার। নিউইয়র্কে উডসাইডের কুইন্স প্যালেসে রোববার সন্ধ্যায় সংগঠনের প্রাক্তন কর্মকর্তাদের সম্মানে প্রথমবারের মত এ প্রীতি সম্মিলনীর আয়োজন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেছা।

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি বদরুল হোসেন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী ও উদযাপন কমিটির সদস্য সচিব আতাউল গণি আসাদেও পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক ময়নুল হক চৌধুরী হেলাল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সংগঠনের উপদেষ্টা এম এ সালাম, আব্দুস শহীদ, এডভোকেট নাসির উদ্দিন, সাবেক সভাপতি আব্দুল বাসিত, ডা. জিয়া উদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাতা আহবায়ক সেলিম এ মুবদি, সাবেক সভাপতি আব্দুল কাইয়ূম, সৈয়দ শওকত আলী, আজমল হোসেন কুনু, বদরুন নাহার খান মিতা, গোয়াইনঘাট উপজেলার চেয়ারম্যান ফারুক আহমেদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সংগঠনের সহ সভাপতি মোশাররফ আলম, শফি উদ্দিন তালুকদার, মিজানুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক মানিক আহমেদ, উদযাপন কমিটির যুগ্ম সদস্য সচিব মো. বোরহান উদ্দিন প্রমুখ।

বেলুন উড়িয়ে প্রীতি সম্মিলনীর উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় জালালাবাদ এসোসিয়েশনের বর্তমান এবং সাবেক কর্মকর্তা সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব এবং দূঢ়তায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অপ্রতিরুদ্ধ গতিতে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। মন্ত্রী মান্নান বলেন, ৫০ বছর পর আমরা বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিচিত হয়েছি। এক সময় আমাদের বটমলেস বাস্কেট বলা হতো। আর এখন উন্নয়নের রোল মডেল। তিনি বলেন, ১৯৭১ সালে আমরা সাড়ে ৭ কোটি মানুষকে খাওয়াতে পারিনি। এখন আমরা প্রায় ১৮ কোটি মানুষকে খাওয়াচ্ছি।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশীরাই প্রবাসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। সোয়া কোটি মানুষ বিদেশে। পৃথিবীর এমন কোন জায়গা নেই, যেখানে বাংলাদেশী নেই। এই বাংলাদেশীরাই বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। যদিও কোন কোন দেশে আমাদের নারী কর্মীদের উপর নির্যাতন আমাদের লজ্জিত করে। সেটাও দূর করার চেষ্টা করছেন শেখ হাসিনা। তিনি বলেন, শেখ হাসিনা সকল বিষয়ে সমঝোতা করতে পারেন কিন্তু স্বাধীনতার ব্যাপারে তিনি কোন দিন সমঝোতা করবেন না। তিনি আরো বলেন, আপনারা যেখানেই থাকবেন, কাজ করবেন, পরিশ্রম করবেন, দেশের সাথে সম্পৃক্ত থাবেন।
রাশেদা কে চৌধুরী বলেন, আমাদের বড় পরিচয় হচ্ছে আমরা সিলেটী। অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর কিন্তু নতুন প্রজন্ম এবং নারীদের উপস্থিতি এত কম কেন এ বলে প্রশ্ন্ রাখেন?
অনেকেই এই ব্যতিক্রমী অনুষ্ঠানের প্রশংসা করেন। অনুষ্ঠানে লেখিকা সামসাদ হুসামের সম্পাদনায় প্রকাশিত ম্যাগজিনের মোড়ক উন্মোচন করেন মন্ত্রী। এ ছাড়াও অনুষ্ঠানে সাবেক কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়া হয় এবং তাদের ক্রেস্ট ও কোট পিন দেয়া হয়।
অনুষ্ঠানে বদরুন নাহার খান মিতা কংগ্রেসনাল ১৪ আসন থেকে কংগ্রেসওম্যান পদে নির্বাচনের ঘোষণা দেন।

সুদীপা চৌধুরীর পরিচালনায় সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় বাউল শিল্পী কালা মিয়া, প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব সহ অন্যান্য শিল্পীরা।
জন্য দোয়া পরিচালনা করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকী। পবিত্র গীতা পাঠ করেন দীণেষ কীত্তর্ণীয়া। মুক্তিযোদ্ধাদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরিবেশন করা হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত।

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি বদরুল হোসেন খান, সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, উদযাপন কমিটির আহ্বায়ক মঈনুল হক চৌধুরী হেলাল ও সদস্য সচিব আতাউল গণি আসাদ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’