Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জেএফকে এয়ারপোর্টে চুরির দায়ে বাংলাদেশী নাদিরা গ্রেফতার

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: November 2, 2016 | 12:27 AM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : জেএফকে এয়ারপোর্টে সহযাত্রীর ৫৬০০ ডলার চুরির দায়ে গ্রেফতার হলেন বাংলাদেশী নাদিরা ডি মল্লিক (৬১)।  গত রোববার সকাল সাড়ে ১১টায় দুবাইয়ের উদ্দেশ্যে আমিরাতের ইকে-২০৪ নম্বরের ফ্লাইট রওয়ানা দেয়ার কয়েক মিনিট আগে নাদিরাকে তার ৪৭ নম্বরের আসন থেকে চুরিকরা অর্থসহ গ্রেফতারের সংবাদ দিয়েছে এয়ারপোর্ট পুলিশ। নাদিরা দুবাই হয়ে ঢাকায় যাচ্ছিলেন।
পোর্ট অথরিটির মুখপাত্র যোসেফ পেন্টাজেলা এনআরবি নিউজকে জানান, ‘৬০ বছর বয়েসী চীনা নাগরিক জিনজুয়ান ঝেং ৪৩০০ ডলার এবং ১৩০০ জাপানিজ ইয়েনসহ একটি থলে সিকিউরিটি পয়েন্টে রাখেন। ট্র্যান্সপোর্টেশন সিকিউরিটি এজেন্ট তথা টিএসএ কর্মীরা সবকিছু পরীক্ষা করার পর ঐ যাত্রীসহ নাদিরা মল্লিকও নিজ আসনে যান এবং হ্যান্ডবেগ এয়ারক্রাফটের বাঙ্কারে রাখেন। ইতিমধ্যেই ঝেং বুঝতে পারেন যে, তার থলের ভেতর থেকে নগদ অর্থ সরিয়ে ফেলা হয়েছে। সে সময় তিনি এয়ারলাইন্স কর্মকর্তাদের দৃষ্টিতে আনেন বিষয়টি। সাথে সাথে নিরাপত্তা রক্ষীরা তৎপর হয়। পরীক্ষা করা হয় সিসিটিভি। সার্ভিলেন্স ভিডিওতে দেখা যায় যে, নাদিরা থলি থেকে অত্যন্ত কৌশলে ডলারগুলো সরাচ্ছেন। এরপর এয়ারক্রাফটে নাদিরার হ্যান্ডবেগ তল্লাশী করে তা পাওয়া যায়। গ্রেফতারের সময় নাদিরা পুলিশকে জানান যে, ‘ঐ অর্থ তিনি ফেরৎ দিতে চেয়েছিলেন।’
কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নীর অফিস থেকে ১ নভেম্বর মঙ্গলবার অপরাহ্নে এ সংবাদদাতাকে জানানো হয় যে, নিউইয়র্কে বসবাসরত নাদিরার বাড়ি ঢাকার খিলগাঁওয়ে। ফ্লাইটে তিনি ঢাকায় যাচ্ছিলেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে চুরির মামলা হয়েছে।
কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নীর অফিস থেকে আরো জানানো হয়, ক্রিমিনাল কোর্টে হাজির করার পর নাদিরা মল্লিককে জামিন দেয়া হয়েছে। তবে তার মামলার পরবর্তী তারিখ হচ্ছে ১৫ নভেম্বর।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV