নিউইয়র্কে জেএফকে এয়ারপোর্টে বিএনপির বিক্ষোভ (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/541590633805407
ইউএসএনিউজঅনলাইন.কম : ‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচির আওতায় স্থানীয় সময় ১৯ সেপ্টেম্বর রোববার বিকেলে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের ছোট্ট একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় নিউইয়র্কে জেএফকে এয়ারপোর্টে।

কমিটি নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব, হতাশাগ্রস্ত যুক্তরাষ্ট্র বিএনপির অনেক নেতা-কর্মী-সমর্থক এই সমাবেশে অংশ নেয়নি বলে জানা গেছে। গত ১২ বছরের মধ্যে বিএনপির এটিই সবচেয়ে কমলোকের সমাবেশ ছিল বলে কয়েকজন নেতা-কর্মী জানান।

পুলিশের বেষ্টনীতে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে তারা সরকারের বিরুদ্ধে নানান স্লোগান দিয়ে খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি দাবি করেন। একইসঙ্গে তারা নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনেরও দাবি জানান।

যুক্তরাষ্ট্র বিএনপির এই সমাবেশে এত কম লোক অংশ নেয়ায় দলের নেতা-কর্মিদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা

গেছে। তারা বলেন, দলের এই দুঃসময়ে যারা এ বিক্ষোভে যোগ দেয়নি তারা বিএনপির লোক হতে পারে না। তারা সুবিধাবাদী।

এ সময় বিক্ষোভে অংশ নেয়া বিএনপির নেতারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক অবস্থানকালীন ‘যেখানে

হাসিনা-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি অব্যাহত থাকবে। আগামী ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জাতিসংঘে ভাষণ দেয়ার সময় তারা বিক্ষোভ করবেন বলে জানান।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes